LAC-তে চিনের ৫২ হাজার সেনাকে জবাব দিতে তৈরি ভারত! লাদাখ জুড়ে মোতায়েন আরও জওয়ান

লাদাখে বারবার চিনের অুপ্রবেশের চেষ্টা এবং চোখ রাঙআনি সত্ত্বেও একবারও পিছপা হয়নি ভারতীয় সেনা। বরং চিনের সেনা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে ভারতও লাদাখ সীমান্তে তাদের শক্তিবৃদ্ধি করেছে। যার জেরে চিন হতচকিৎ হয়েছে। বেজিং কোনওদিন ভাবেনি যে ভারত এভাবে চিনকে রুখে দিতে পারবে। তবে প্রতিটি ক্ষেত্রে ভারতীয় সেনা বীরদর্পে চিনকে রুখে দিয়ে বেজিংয়ের কপালে চিন্তার রেখা আরও দীর্ঘ করেছে।

প্যাংগং এলাকায় আরও সেনা মোতায়েন করে চিনের ওয়েস্টার্ন কমান্ড

প্যাংগং এলাকায় আরও সেনা মোতায়েন করে চিনের ওয়েস্টার্ন কমান্ড

বর্তমানে প্যাংগং লেক এলাকায় খুব কাছেই অবস্থান করছে দুই দেশের সেনা। গোগরা ও কোংকা লা-তে প্রচুর স্থানে একে অপরেক ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে ভারত ও চিনের সেনা। এরই মধ্যে চিন তাদের সেনাবল বাড়িয়েছে লাদাখের প্যাংগংয়ে। শান্তির বার্তা দিলেও নিজেদের আসল রঙ দেখিয়ে প্যাংগং এলাকায় আরও সেনা মোতায়েন করে চিনের ওয়েস্টার্ন কমান্ড।

যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে চিনা সেনা

যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে চিনা সেনা

শান্তির পথে না হেঁটে যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে চিনা সেনা। লাদাখের প্যাংগং সংলগ্ন চুশুল সেক্টরে পদাতিক সৈন্য ছাড়াও প্যাংগং এলাকায় চিনের পক্ষ থেকে ট্যাঙ্ক আনা হয়েছে বলে জানা গিয়েছে। তাছাড়া চিনা আর্টিলারিও প্যাংগংয়ের দিকে তাক করে দাঁড়িয়ে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে চিনের ট্যাঙ্ক বাহিনী মোলডোর খুব কাছেই অবস্থান করছে। তাছাড়া এলএসি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরেই দাঁড়িয়ে চিনা আর্টিলারি গান।

জবাবে সেনা বাড়িয়েছে ভারতও

জবাবে সেনা বাড়িয়েছে ভারতও

এর জবাবে প্যাংগং লেক সংলগ্ন চুশুল সাবসেক্টরে অস্ত্র ও সেনার শক্তি বাড়াল ভারত। তিনদিনে তিনবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে চিন। পরিস্থিতি শান্ত করতে দফায় দফায় বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। তাই চিনের দেখাদেখি ভারতও সেনার শক্তি বৃদ্ধিতে মন দিল।

প্যাংগংয়ে নতুন করে ১০ হাজার সেনা মোতায়েন করেছে চিন

প্যাংগংয়ে নতুন করে ১০ হাজার সেনা মোতায়েন করেছে চিন

অগাস্টের ২৯-৩০ তারিখের রাতে চিনের অনুপ্রবেশের চেষ্টার পর থেকে নতুন করে উত্তেজনার পারদ চড়ে লাদাখের প্যাংগং সো এলাকায়। সম্প্রতি ভারতীয় সেনার এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে দক্ষিণ প্যাংগংয়ে নতুন করে ১০ হাজার সেনা মোতায়েন করেছে চিন। সেখানে আগের থেকেই ৬০০০ সেনা মজুত ছিল। এর জেরে লাদাখ সীমান্ত বরাবর চিনের সেনা বেড়ে দাঁড়াল ৫২ হাজারে।

কেয়কদিন আগেই চিনের অনুপ্রবেশের চেষ্টা বিফল করে ভারত

কেয়কদিন আগেই চিনের অনুপ্রবেশের চেষ্টা বিফল করে ভারত

২৯-৩০ অগাস্টের পরও চিনা অনুপ্রবেশের ধারাবাহিক প্রচেষ্টা ভোঁতা করে দেয় ভারতীয় সেনা। পাল্টা প্যাংগং সংলগ্ন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চূড়া চলে আসে ভারতীয় সেনার অধীনে। আর এরপর থেকেই সেই চূড়াগুলো দখল করার জন্যে উঠে পড়ে লেগেছে চিনের সেনা। তবে প্রস্তুত রয়েছে ভারতও। শুধু যে পদাতিক সেনা মোতায়েন করেই থেমে থাকবে না ভারত, তা স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ইতিমধ্যে লাদাখের ফরোয়ার্ড বেসে সুখোই, মিরাজ ২০০০ এবং মিগ ২৯ মোতায়েন করেছে বায়ুসেনা।

যুদ্ধকালীন যান লাদাখে নিয়ে যাচ্ছে ভারত

যুদ্ধকালীন যান লাদাখে নিয়ে যাচ্ছে ভারত

লাদাখে নিজেদের জমি আরও শক্তি করতে নাইট ভিশন রয়েছে এরকম যুদ্ধকালীন যান লাদাখে নিয়ে যাওয়ার প্রস্তুতি করছে ভারত। জানা গিয়েছে পুরোনো রাশিয়ান বিএমপি যানগুলিকে আপগ্রেড করবে ভারত। সেই যানে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম ছাড়াও তোপ এবং মেশিন গান রয়েছে। তবে বর্তমানে রাতের সময় এই যান অকেজো।

ডিবিওতেও জমি শক্ত করছে ভারত

ডিবিওতেও জমি শক্ত করছে ভারত

এদিকে উত্তর লাদাখের ডিবিওতে ভারত ১২টি ট্যাঙ্ক সেখানকার সীমান্ত রক্ষার লক্ষ্যে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ৪০০০ জন সৈনিকের একটি আস্ত ব্রিগেডও ডিবিওতে মোতায়েন করেছে ভারত। তাছাড়া ভারতীয় নৌসেনা উত্তেরের বেসগুলিতে মিগ ২৯ যুদ্ধবিমান মোতায়েন করেছে। উত্তর লাদাখে ভারত পি৮আই এয়ারক্রাফ্ট মোতায়েন করেছে। এই যুদ্ধবিমানগুলি সাবমেরিন প্রতিহত করতে সমর্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+