পাকিস্তানে জঙ্গি নিকেশ অভিযান ভারতের, কার নির্দেশ কাজ? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, কী বলছে বিদেশমন্ত্রক?

পাকিস্তানে ঢুকে জঙ্গি নিকেশ ভারতের। প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্য কর তথ্য। তাও আবার প্রধানমন্ত্রীর দফতর থেকে নির্দেশ পাওয়ার পরেই প্রকাশ্যে আসে এই চাঞ্চল্যকর তথ্য। ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত ২০ জন পাকিস্তানিকে নিকেশ করা হয়েছে। যদিও ভারত এই রিপোর্ট অস্বীকার করেছে। পুরোটাই ভারতকে ছোট করতে পরিকল্পনা করে এই খবর ছড়ানো হচ্ছে বলে দাবি বিদেশমন্ত্রকের।

প্রধানমন্ত্রীর দফতর থেকে নির্দেশ পাওয়ার পরেই ভারতীয় ইন্টালিজেন্স এজেন্সি RAW পাকিস্তানে এই অভিযান চালায় বলে জানা গিয়েছে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরেই নাকি এই গোপন পরিকল্পনা করা হয়েছিল। পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালিকে পাকিস্তানের জঙ্গি সংগঠন ৪০ জন নেতাকে হত্যা করেছিল। সেই হামলার বদলা নিতে এই পাকিস্তানের ভেতরে ঢুকে ২০ জন জঙ্গিকে নিকেশের অভিযান চলানো হয়।

Pakistan

জানা গিয়েছে ইন্টালিজেন্স সংস্থা RAW-র স্লিপার সেন আরব আমিরশাহিকে গিয়ে এই অভিযান চালায়। এবং এই টার্গেট পূরণ করার জন্য নাকি মোদী সরকার কোটি কোটি টাকা খরচ করেছিলেন পাকিস্তানের স্থানীয় দুষ্কৃতি এবং গরিবদের পিছনে। অর্থাৎ কাঁটা দিয়েই কাটা তোলার কাজ করেছে ভারত। পাকিস্তানের দুষ্কৃতিদের মোটা টাকা দিয়ে সেই দেশেরই জঙ্গিদের নিকেশ করা হয়েছে।

একেবারে বলিউডি সিনেমার থেকে কোনও অংশে কম রোমহর্ষক ছিল না এই অভিযান। ইজরায়েল এবং রাশিয়া ইন্টালিজেন্স সংস্থার থেকে অনুপ্রাণিত হয়েই নাকি এই পরিকল্পনা করা হয়েছিল। তবে বিদেশমন্ত্রক এই রিপোর্ট মিথ্যে বলে দাবি করেছে। পুরোটাই ভারতের ভাবমূর্তিকে নষ্ট করতে পরিকল্পনা করে ছড়ানো হয়েছে বলে পাল্টা দাবি করেছে বিদেশমন্ত্রক।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন ভারত সরকার কখনও হত্যাকে প্ররোচনা দেয় না আবার মদতও দেয় না। ভারত এবং কানাডার মধ্যে খালিস্তান পন্থী নেতাদের নিয়ে বিরোধিতার মাঝেই এই রিপোর্ট প্রকাশ করা হয়। দিল্লির নির্দেশে কানাডায় শিখদের হত্যা কর হচ্ছে বলে অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। কিন্তু সেটা একেবারেই মিথ্যে বলে দাবি করেছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+