ওমানের সম্রাটের প্রয়ানে সোমবার রাষ্ট্রীয় শোক পালন করবে ভারত
ওমানের সম্রাটের প্রয়াণে সোমবার রাষ্ট্রীয় শোক পালিত হবে ভারতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে টুইটে এই ঘোষণা করা হয়েছে।
ওমানের সম্রাটের প্রয়াণে সোমবার রাষ্ট্রীয় শোক পালিত হবে ভারতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে টুইটে এই ঘোষণা করা হয়েছে। গত ১০ জানুয়ারি মারা য়ান ওমানের প্রবাদ প্রতিম সম্প্রাট সুলতান কাবুস বিন সইদ অল সইদ।
আধুনিক ওমানের রূপকার ছিলেন তিনি। সম্রাটের প্রয়ানের খবর ছড়িয়ে পড়তেই শোক নেমে আসে গোটা দেশেষ ভারতের পক্ষ থেকেই শোক প্রকাশ করা হয়।

তার পরেই ওমানের সম্রাটের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। টুইট করে রবিবার সেকথা জানানো হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। ওমানের সুলতানের সঙ্গে ভারতের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিরিখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে সেদিন দিনভর জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ওমানের সুলতানের প্রয়ানে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুলতান। গত শুক্রবার ওমান তাঁর প্রয়াণের কথা ঘোষণা করে। সঙ্গে তিন দিনের রাষ্ট্রীয় শোকও পালিত হয় দেশে।












Click it and Unblock the Notifications