করতে পারবে Nuclear Attack, ভয়ঙ্কর পাঁচ যুদ্ধাস্ত্রে সজ্জিত Rafale Marine যুদ্ধবিমান 'কিনল' ভারত
India France Rafale Deal: পহেলগাঁও'য়ে ভয়াবহ জঙ্গি হামলার বদলা নিতে প্রস্তুত হচ্ছে ভারত! অন্যদিকে সামরিক ভাণ্ডারকে আরও শক্তিশালী করার কাজও চালাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। Rafale Marine combat jet হাতে পাওয়া সময়ের অপেক্ষা। ধাপে ধাপে ২৬ |টি আধুনিক এই যুদ্ধ বিমান হাতে পাবে ভারত। তার আগে আজ সোমবার ভারত এবং ফ্রান্সের মধ্যে ঐতিহাসিক চুক্তি হল। আর এই চুক্তি ৬৩ হাজার কোটির।
গত কয়েকদিন আগেই এই সংক্রান্ত চুক্তিতে (India France Rafale Deal) সবুজ সঙ্কেত দেয় প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। আর এরপরেই এই চুক্তি। যেখানে ভারতের তরফে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং (Defence Secretary Rajesh Kumar Singh) এবং ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমেরাল কে স্বামীনাথন ( Navy Vice Chief Vice Admiral K Swaminathan) উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ফ্রান্স ২২ সিঙ্গল সিটর এবং ৪ টুইন-সিটার রাফাল ভারতকে দেবে।
India France Rafale Deal: INS বিক্রান্ত থেকে অপারেট হবে
ভারতীয় নৌবাহিনীর হাতে আসবে এই যুদ্ধবিমানগুলি। সমস্ত এই রাফাল বিমান গুলি INS Vikrant (Aircraft carrier) থেকে অপারেট করা হবে। এখন এই এয়ারক্রাফট ক্যারিয়ারে MIG- 29 এর মতো যুদ্ধবিমান রয়েছে। আগামিদিনে Rafale Marine combat jet গুলি সেখানে রাখা থাকবে। ভারত পাকিস্তান উত্তেজনা বাড়তে ভারতের হাতে থাকা NS Vikrant (Aircraft carrier) |টিকে ইতিমধ্যে আরব সাগরে মোতায়েন করা হয়েছে।
Today, India and France signed a mega Rs 63,000 crore deal to buy 26 Rafale Marine aircraft for the Indian Navy. The Indian side was represented by Defence Secretary Rajesh Kumar Singh, where Navy Vice Chief Vice Admiral K Swaminathan was present
— ANI (@ANI) April 28, 2025
(Video source: Indian Navy… pic.twitter.com/5W6SdwcuD8
India France Rafale Deal: এক নজরে শক্তি?
- লম্বা-15.27 মিটার
- চওড়া-10.80 মিটার
- উচ্চতা- 5.34 মিটার
- ওজন- 10,600 কিলো
- গতি- 1,912 KM/H
- রেঞ্জ- 3700 কিলোমিটার
- ফ্লাইং হাইট- 50 হাজার ফিট
- INS Vikrant থেকে স্কি জাম্পিং করতে সক্ষম হবে
- কম জায়গাতেই টেক অফ এবং ল্যান্ডিং করতে পারবে
- নিউক্লিয়ার অ্যাটার্ক করতেও সক্ষম এই যুদ্ধ বিমান
- মাঝ আকাশে জ্বালানি ভরার সুবিধা
India France Rafale Deal: কোন মিসাইল ব্যবহার করা যাবে
Rafale Marine এ এমন পাঁচটি যুদ্ধাস্ত্র থাকবে যা শত্রুর ঘুম উড়িয়ে দেবে। এমনকী জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়েই সজ্জিত নয় যুদ্ধ জাহাজ! স্থল ও আকাশে থাকা লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারবে এমন মিসাইলও মোতায়েন করা হয়েছে। যেমন scalp missile মিসাইল এতে দেওয়া, তেমন ক্রুজ মিসাইলের সাহায্যেরও দুরের টার্গেটকে মুহূর্তে ধ্বংস করা যাবে। Rafale Marine এ মেটিওর মিসাইল মোতায়েন আছে।
যা দূরপাল্লায় আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। লেজার গাইডেড বোমা নিয়েও উড়তের সক্ষম। যা জিপিএসের মাধ্যমে একেবারে টার্গেট করা সম্ভব । আকাশ থেকে জমিতে বোমা ফেলতে এই যুদ্ধ বিমানে নন গাইডেড মিসাইলও আছে। ফলে সবদিক থেকে শক্তিশালী Rafale Marine।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications