নরেন্দ্র মোদীর আচ্ছে দিন, গণতন্ত্রের তালিকায় ১০ ধাপ নেমে ৫১-এ ভারত
মোদীর আচ্ছে দিন, গণতন্ত্রের তালিকায় ১০ থেকে ৫১-তে নামল ভারত
অর্থনীতির পাশাপাশি গণতন্ত্রের সূচকেও ভারত বেশ কিছুটা নেমে গিয়েছে বলে রিপোর্ট প্রকাশিত হয়েছে। গণতন্ত্রের সূচকে ১০ ধাপ নেমে ৫১ নম্বরে পৌঁছে গিয়েছে ভারত। তার কারণ হিসেবে দেখানো হয়েছে ভারতের নাগরিক স্বাধীনতার অবক্ষয় চরমে গিয়ে পৌঁছেছে।

মোদীর শাসনে গণতন্ত্রের চরম অবক্ষয়
অর্থনীতি থেকে সামাজিকস্তর, পরিবেশ এবার নাগরিক অধিকারের নিরিখেও ভারত তলানিতে এসে ঠেকেছে। মোদীর আচ্ছে দিনের প্রতিশ্রুতির নজির দেখা মিলল ডেমোক্রেসি ইনডেক্সে। ১০ ধাপ নেমে ৫১-তে এসে ঠেকেছে। পাঁচটি ধাপে পরীক্ষা করা হয় এই ইনডেক্সে, নির্বাচনী প্রক্রিয়া, সরকারের কাজ, রাজনীতি, রাজনীতির প্রকার এবং নাগরিক স্বাধীনতা। পাঁচটি ধাপে ডাঁহা ফেল করেছে ভারত। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদারের এই অধঃপতনের জন্য দায়ী থাকবেন কে?

তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে
ডেমোক্রেসি ইনডেক্সে শীর্ষে রয়েছে নরওয়ে, তারপরে আইসল্যান্ড এবং সুইডেন। প্রথম ১০-এ জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড(চতুর্থ), ফিনল্যান্ড(পঞ্চম), আয়ারল্যান্ড(ষষ্ঠ), ডেনমার্ক(সপ্তম), কানাডা(অষ্টম), অস্ট্রেলিয়া(নবম) এবং সুইৎজার ল্যান্ড (১০ম)। তালিকায় শেষে ঠাঁই হয়েছে কিম জং উনের উত্তর কোরিয়া(১৬৭)

গণতন্ত্রে বাংলাদেশের থেকে পিছিয়ে পাকিস্তান
ভারতের দুই প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশ কিন্তু খুব বেশি পিছিয়ে নেই। বাংলাদেশ তালিকায় ৮০ তম স্থানে রয়েছে। অন্যদিকে পাকিস্তান রয়েছে ১০৮তম স্থানে। শ্রীলঙ্কা আবার ৬৯ তম স্থান দখল করে রয়েছে। ব্রাজিল রয়েছে ৫২তম স্থানে। যে দেশগুলিকে ভারতের থেকে পিছিয়ে পড়া বলে দাবি করা হয়। তার মধ্যেও কিছু দেশ ভারতের থেকে এগিয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications