India-China Meeting: ফের একবার সীমান্ত শান্ত রাখতে আলোচনায় বসল ভারত-চিন
ভারত এবং চিনের মধ্যে সীমান্ত নিয়ে ফের একবার কূটনৈতিক স্তরে আলোচনা হল। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ভারত এবং চিন এই বছরের শেষে নয়া দিল্লিতে দুই দেশের বিশেষ প্রতিনিধির যে বৈঠক হতে চলেছে তা নিয়ে সম্মত হয়েছে। এর আগে দুই দেশের বৈঠকে যে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল তা কার্যকর করতেও দুই দেশ যথেষ্ট সচেষ্ট। তা নিয়ে বৈঠকে ইতিবাচক আলোচনাও হয়েছে।
এদিনের বৈঠকের পর ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, আলোচনা ইতিবাচক হয়েছে। এবং দুই দেশই সীমান্তের অবস্থা ভালো করে নিরীক্ষণ করেছে। আগামী বৈঠকের আগে দুই দেশই নিজেদের প্রস্তুতি সেরে রাখছে।

সীমান্তে শান্তি প্রয়োজন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। গত বছরের ডিসেম্বর মাসে বেজিংয়ে দুই দেশের যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেই সিদ্ধান্তকেই এগিয়ে নিয়ে যেতে ভারত এবং চিন দুপক্ষই তৎপর বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
ভারতের তরফে ওই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব গৌরাঙ্গ লাল দাস। চিনের তরফে নেতৃত্বে ছিলেন হং লিয়ান। তিনি সে দেশের বিদেশ মন্ত্রকের সীমান্ত এবং মহাসাগর বিষয়ক মন্ত্রকের ডিরেক্টর জেনারেল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications