লাদাখের উত্তেজনার মাঝে কাশ্মীরে বড়সড় সাফল্য ভারতীয় সেনার! ২৪ ঘণ্টায় নিকেশ ৮ জঙ্গি
গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম মোট আট জঙ্গি। ভারত-চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই এবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ান এবং পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই হয়। গতরাতে পাম্পোর ও সোপিয়ানে অভিযান চালান জওয়ানরা। সেসব অভিযানেই এই জঙ্গিরা নিহত হয় বলে খবর।

পাম্পোরে জওয়ানদের গুলিতে তিন জঙ্গির মৃত্যু
পাম্পোরে জওয়ানদের গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। সোপিয়ানে মৃত্যু হয়েছে আরও চার জঙ্গির। পাম্পোরে গুলির লড়াই চালাকালীন স্পেশাল অপারেশনস গ্রুপের কমান্ডোরা জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলেন। বৃহস্পতিবার সকাল থেকেই দুই জঙ্গি একটি মসজিদে লুকিয়ে ছিল। তারপর থেকেই জারি ছিল গুলির লড়াই।

মসজিদে লুকিয়ে ছিল জঙ্গিরা
এই বিষয়ে জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপ দিলবাগ সিং বলেন, 'আজ সকাল থেকে আবার শুরু হয়েছে গুলির লড়াই। পাম্পোরে জওয়ানদের গুলিতে এক জঙ্গি খতম হওয়ায় পর আরও তিনজন স্থানীয় মসজিদে আত্মগোপন করে।'

কঠিন অভিযান সেনার জন্য
অন্যদিকে, কশ্মীর পুলিশের আইজি বলেন, 'পাম্পোরে অভিযান শেষ করতে সময় লেগেছে। যেহেতু ওই দুই জঙ্গি মসজিদে আত্মগোপন করেছিল সেই কারণে তাদের উপর আক্রমণ করা সম্ভব হচ্ছিল না। তবে অভিযান শেষ হয়েছে। খতম ওই দুই জঙ্গি।'

সোপিয়ানে নিকেশ আরও ৫ জঙ্গি
ওদিকে আরেকটি জঙ্গিদমন অভিযানে সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ আরও ৫ জঙ্গি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে মোট ৮ জঙ্গিকে খতম করে বেশ বড় সাফল্যই পেল নিরাপত্তা বাহিনী।












Click it and Unblock the Notifications