ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে বড় বদল! বিমান থেকে ওষুধ, কোন পণ্যে শুল্ক কমছে ও কোন পণ্য আগের মতো থাকবে? জানুন

ভারত এবং আমেরিকা একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির রূপরেখা ঘোষণা করেছে। যার ফলে দুই দেশের মধ্যে আমদানি এবং রফতানি আরও সহজ হবে। এই চুক্তির মূল লক্ষ্য হল, শুল্ক কমিয়ে বাণিজ্য বাড়ানো। ফলে কিছু পণ্য ভারতে এবং আমেরিকায় সস্তা হতে পারে। তবে কিছু সংবেদনশীল ক্ষেত্রকে আবার সম্পূর্ণ সুরক্ষিত রাখছে ভারত।

-

দেখে নেওয়া যাক কী কী সস্তা হতে পারে, আর কী কী জিনিসের ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না।

ভারতে যে সমস্ত পণ্য সস্তা হতে পারে:

এই চুক্তির আওতায় ভারত আমেরিকা থেকে আসা বেশ কিছু শিল্পপণ্য এবং খাদ্যপণ্যে আমদানি শুল্ক কমাবে অথবা তুলে নেবে। ফলে বাজারে দাম কমার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে-

  • আমেরিকার ফল এবং বাদাম
  • সয়াবিন তেল এবং পশুখাদ্য
  • আমেরিকার মদ এবং স্পিরিটস
  • বিমান এবং বিমানের যন্ত্রাংশ
  • প্রযুক্তি পণ্য এবং শিল্পযন্ত্র
  • চিকিৎসা সরঞ্জাম এবং আইটি-সম্পর্কিত যন্ত্রপাতি

এই সমস্ত কিছুর সুফল পাবেন বিমান সংস্থা, হাসপাতাল, শিল্প সংস্থা ও সাধারণ ক্রেতারা। সেইসঙ্গে সরবরাহ ব্যবস্থাও আরও মজবুত হবে।

আমেরিকায় ভারতীয় পণ্যের সুবিধা:

ভারত থেকে রফতানি হওয়া পণ্যের উপর শুল্ক বড়সড়ভাবে কমাতে রাজি হয়েছে আমেরিকা। যেখানে আগে শুল্ক ছিল ৫০ শতাংশ পর্যন্ত, সেখানে এখন তা ১৮ শতাংশে নামিয়ে আনা হবে। এর ফলে যে সমস্ত পণ্যগুলি লাভবান হবে সেগুলি হল-

  • বস্ত্র এবং পোশাক শিল্প
  • চামড়া এবং জুতো শিল্প
  • প্লাস্টিক এবং রাবার পণ্য
  • রাসায়নিক দ্রব্য
  • হস্তশিল্প এবং ঘর সাজানোর সামগ্রী
  • যন্ত্রপাতি
  • জেনেরিক ওষুধ
  • রত্ন এবং গয়নার ব্যবসা

এতে বিশেষ করে ছোট এবং মাঝারি শিল্পে কাজের সুযোগ বাড়তে পারে।

ভারতে কোন পণ্যে ছাড় মিলছে না?

কৃষি এবং গ্রামীণ অর্থনীতিকে রক্ষা করার জন্য কিছু পণ্যে কোনও শুল্কছাড় দিচ্ছে না ভারত। এর মধ্যে রয়েছে-

  • চাল, গম, ভুট্টা এবং সয়াবিন
  • দুধ, পনির, পোলট্রি এবং মাংস
  • তামাক এবং ইথানল
  • কিছু কিছু নির্দিষ্ট সবজি

বড় কেনাকাটার পরিকল্পনা:

এই চুক্তির অংশ হিসেবে আগামী ৫ বছরে ভারত প্রায় ৫০০ বিলিয়ন ডলারের আমেরিকান পণ্য কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে থাকবে জ্বালানি, বিমান, প্রযুক্তি পণ্য এবং মূল্যবান ধাতু। আর এর প্রভাব দুই দেশের বাজার, কর্মসংস্থান এবং সরবরাহ ব্যবস্থায় পড়তে পারে।

যদি সবকিছু ঠিক থাকে তাহলে, এই অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি মার্চ মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+