স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে মোদীর ভাষণ: উন্নয়নের অঙ্কে ১০০ শতাংশ কাজের ডাক প্রধানমন্ত্রীর

উন্নয়ন যাতে দেশের কোণে কোণে পৌঁছে যায় , তার ডাক দিয়ে এদিন স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মোদী। দরিদ্রদের মধ্যে থেকে অপুষ্টি দূর করা থেকে শুরু করে দুর্নীতির রোগ দেশ থেকে দূর করার ডাক দিয়েছেন মোদী।

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে মোদীর ভাষণ: উন্নয়নের অঙ্কে ১০০ শতাংশ কাজের ডাক প্রধানমন্ত্রীর

  • এদিন নিজের ভাষণে নরেন্দ্র মোদী একাধিক উন্নয়নের সঙ্গেই সংরক্ষণের বার্তা দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী এদিনের ভাষণে বলেন, 'বিকাশ সর্বাঙ্গীন হতে হবে'। যে সমস্ত ক্ষেত্র দেশে পিছিয়ে রয়েছে তাদের আগে নিয়ে আসার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
  • তিনি এদিন বলেন, উত্তরপূর্ব থেকে লাদাখ, জম্মু ও কাশ্নীর পর্যন্ত সমস্ত ক্ষেত্রই দেশের বিকাশ যাত্রার ক্ষেত্র হতে চলেছে। চিন সংঘাতের আবহেই এদিন মোদী বলেন, উত্তরপূর্বে যেবাবে সংযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে, তা ইতিহাস লিখছে
  • উত্তরপূর্বে স্থায়ী শান্তি নিয়ে যেমন সরকার ভাবছে,তেমনই হার্বাল মেডিসিন, অয়েল পাম্প সম্পর্কীয় বিভিন্ন সম্ভাবনাকে নিয়ে উন্নয়নের সঙ্গে জুড়ে দেওয়ার ভাবনা নিয়ে এগোচ্ছে ভারত।জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। সেইভাবে চলছে প্রস্তুতি। লাদাখে আধুনিক পরিকাঠামো তৈরি হতে দেখছে।
  • এদিনের ভাষণে মোদী বলেন, 'সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, সবকা প্রয়াস' এর বার্তা নিয়ে দেশ এগিয়ে যেতে চায়। এক্ষেত্রে তিনি উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারতের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন যাতে এই সমস্ত প্রকল্পের লাভ গোটা দেশ পায় তার বিষয়ে সচেষ্ট হতে হবে। একই সঙ্গে তিনি বলেন, এবার দেশের উন্নয়নে ১০০ শতাংশ কাজের দিকে এগিয়ে যেতে হবে। ১০০ শতাংশ গ্রামের রাস্তা, ১০০ শতাংশ পরিবারের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক। আবাস যোজনার মাধ্যমে সেই ব্যক্তিদের জুড়তে হবে, যাঁরা এই সুবিধার আসল প্রাপক।
  • সামুদ্রিক সম্পকদে নিয়ে দেশের বিকাশে নয়া সংযুক্তি হতে পারে। সেই জায়গা থেকে দেশ চেষ্টার রাস্তা ছাড়বে না বলে জানান মোদী।
  • পুঁজিবাদ ও সমাজবাদের মাধে সহকারবাদে জোর দেয় ভারত। সহকারবাদে জনতা জনার্ধনে সামগ্রিক শক্তি দিয়ে তৃণমূল স্তরের অর্থনীতিতে বড় সুবিধা দিয়ে থাকে।
  • গ্রামে গ্রামে বিদ্যুৎ, ফাইবার সংযোগের উন্নয়েনর বার্তার সঙ্গেই মোদী এদিন ভোকাল ফর লোকালের ডাক দেন প্রধানমন্ত্রী।
  • তিনি বলেন, করোনার ফলে দেশে প্রযুক্তি ও আমাদের বৈজ্ঞানিকদের শক্তিকে দেশ দেখেছে।
  • কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিকদের আবিষ্কার যাতে আরও সমৃদ্ধ করে, তার দিকে সচেষ্ট হতে হবে। এরজন্য আমরা বেশি অপেক্ষা করতে পারব না।
  • গ্রামের মানুষরা যাতে নিজেদের জন্য সঠিক জমি পান তার বন্দোবস্ত সুনিশ্চিত করতে হবে। দেশের আগের নীতির জন্য এমন অবস্থার শিকার। ১০০ এর মধ্যে ৮০ শতাংশ ২ হেক্টরের কম জমির মালিক। এই ছোট ছোট জমির কৃষকদের ওপর যতটা নজর দেওয়া দরকার ছিল, তা আগে হয়নি। তবে বর্তমান সরকার, ফসলের দাম থেকে কিষাণ উৎপাদক সংগঠনের হাত ধরে উন্নয়ন করেছে। তিনি বলেন, একাধিক বিষয়ে ছোট ছোট কৃষকদের কথা ভেবে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প তালু করা হয়েছে। তিনি বলেন, 'ছোটা কিষাণ বনে দেশ কি শান'। দেশের ছোট জমির কৃষকদের দেশের চালিকা শক্তির মধ্যে বড় অংশে জায়গা দিতে হবে।স্বাধীনতার উদযাপনে ৭৫ সপ্তাহে ৭৫ টি বন্দে ভারত ট্রেন যাবে। দেশের বিভিন্ন প্রান্তকে এই ৭৫ টি ট্রেন সংঘবদ্ধ করবে। এদিন কার্যত টার্গেট বেঁধে মোদী বলেন, আগামী ২৫ বছর ভারতের জন্য অমৃতকাল বলে দাবি মোদীর।
  • আসছে প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্প। যার ফলে ন্যাশনাল ইনফাস্ট্রাকচার মাস্টার প্ল্যান। যার ফলে বহু মানুষের কর্মসংস্থান হবে। এরফলে কম সময়ে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে। এরফলে সংস্থার উৎপাদনকারীদের সামনে অনেক সুবিধা হবে।এদিন আইএনএস বিক্রান্ত , সাবমেরিনের সামরিক শক্তির কথা উল্লেখ করেন মোদী।
  • ভারত বর্তমানে ৩ বিলিয়ন মোবাইল রপ্তানী হয়। যা আগে সবচেয়ে বেশি দেশে আমদানী করা হত। দেশের উৎপাদন সংস্থার উদ্দেশে মোদীর সাফ বার্তা বিশ্ব বাজারকে চিনে নিয়ে এই উৎপাদন ক্ষেত্রের প্রোডাক্ট বিদেশে আরও রপ্তানী করতে হবে। ফলে উৎপাদনকারীরা যেন পণ্যকে বিশ্ব বাজারে পাঠাতে আরও উদ্যোগী হন।
  • মোদী বলেন, বিশ্বার বাজারে যাতে ভারতের 'মেড ইন ইন্ডিয়া' পণ্য ছড়িয়ে যায় তার উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে স্টার্ট আপের প্রশংসা করেন মোদী। মোদী বলেন, দেশের উন্নয়ন আর সংস্কার আনতে হলে দেশের রাজনৈতিক শক্তিরও সদিচ্ছা থাকা প্রয়োজন।
  • মোদী বলেন, বর্তমান সরকার সেই উন্নয়নের দিকে যে কতটা আগ্রহী তা বর্তমান সরকারের রাজনৈতিক ইচ্ছা থেকেই প্রকাশিত। যাতে কাজের গতি আরও এগিয়ে যায়, তার জন্য আইনি জটিলতা কাটানোর সমস্ত বন্দোবস্ত করেছে সরকার।মোদী বলেন, দেশের উন্নয়ন আর সংস্কার আনতে হলে দেশের রাজনৈতিক শক্তিরও সদিচ্ছা থাকা প্রয়োজন। মোদী বলেন, বর্তমান সরকার সেই উন্নয়নের দিকে যে কতটা আগ্রহী তা বর্তমান সরকারের রাজনৈতিক ইচ্ছা থেকেই প্রকাশিত। যাতে কাজের গতি আরও এগিয়ে যায়, তার জন্য আইনি জটিলতা কাটানোর সমস্ত বন্দোবস্ত করেছে সরকার।দেশের মেয়েরা যাতে সৈনিক স্কুলে প্রবেশের সুযোগ পান , তার বন্দোবস্ত ছোট করে শুরু করেছিল সরকার। এদিন মোদী জানিয়ে দিলেন যে , দেশের সমস্ত মেয়েরা যাতে সৈনিক স্কুলে ভর্তি হতে পারেন, তার জন্য সুযোগ চালু করে দিন কেন্দ্র।
  • তিনি অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের ভূয়সী প্রশংসা করেন এদিন। তিনি বলেন , নিজের ভাষায় নিজের স্কিলকে যাতে পড়াশোনার ক্ষেত্রেও দেশ তুলে ধরতে পারে, তার ডাক দেন মোদী।
  • এদিন দেশকে এনার্জি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ডাক দেন মোদী।
  • সন্ত্রাসবাদ ও বিস্তারবাদের বিরুদ্ধে দায়িত্বশীলভাবে এগিয়ে যাচ্ছে ভারত। বলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইক করে ভারত কার্যত বুঝিয়ে দিয়েছে যে কঠোর সিদ্ধান্ত দায়িত্বের সঙ্গে নিতে পারে দেশ। দেশের সামরিক শক্তিকে বাড়াতে ও সেনাকে শক্তি যোগাতে ভারত একচুল পিছিয়ে যাবে না।
  • এদিন শ্রী অরবিন্দর প্রসঙ্গ তুলে মোদী বলেন, আগে যা হয়নি , তা এখন করতে হবে। কর্তব্য সর্বোপরি রেখে এগিয়ে যাওয়ার বার্তা দেন মোদী।
  • গ্রিন এনার্জি উৎপাদনে ন্যাশনাল হাইড্রজেন মিশনের ঘোষণা মোদীর।
  • দেশের আগামী প্রজন্মের ভূয়সী প্রশংসা করে মোদী বলেন এই দেশের নয়া প্রজন্ম 'ক্যান ডু' প্রজন্ম।
  • ২৫ বছর পর দেশের যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি যখন পতাকা উত্তোলন করবেন, তখন ভাষণের সময় এই সংকল্পগুলিকেই বর্ণনা করবেন , যে প্রকল্পের কথা আজ আমরা সংকল্প করছি, বললেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+