প্রাক্তন NSE কর্তা চিত্রা রামকৃষ্ণনের বাড়িতে আয়কর বিভাগের হানা
প্রাক্তন NSE কর্তা চিত্রা রামকৃষ্ণনের বাড়িতে আয়কর বিভাগের হানা
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অত্যন্ত গোপন তথ্য অচেনা ব্যক্তিদের কাছে তুলে দিচ্ছিলেন। এবার এই গুরুতর অভিযোগই উঠল সংস্থার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর চিত্রা রামকৃষ্ণার বিরুদ্ধে। এর জেরে তাঁর বাড়ি, অফিস থেকে শুরু করে সমস্ত আস্তানায় হানা দিতে শুরু করেছে আয়কর বিভাগ।

তবে চিত্রা এই প্রথমবার বিতর্কে জড়াচ্ছেন, তা নয়। এর আগে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের চিফ স্ট্র্যাটেজিক অফিসার পদে আনন্দ সুভ্রামন্যমের নিয়োগ নিয়েও অভিযোগের আঙুল উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (সেবি) তাঁকে তিন কোটি টাকা জরিমানাও করে। সেই কাণ্ডে চিত্রা সাফাই গেয়েছিলেন, তিনি নাকি হিমালয়ের কোনও এক সাধুর কথা শুনে এই কাজ করেছেন৷ ৪৫ দিনের মধ্যে তাঁকে তিন কোটি টাকা জরিমানা বাবদ দিতে বলা হয়।
চিত্রার বিরুদ্ধে অভিযোগ ছিল, চিফ স্ট্র্যাটেজিক অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদে আনন্দকে নিয়োগ করার জন্য অনিয়ম করেছেন চিত্রা৷ কর্মক্ষেত্রে সেভাবে কোনও অবদান না থাকা সত্ত্বেও পদোন্নতি হয়েছিল আনন্দের। বেতনও বাড়ানো হয়েছিল অবিশ্বাস্যভাবে৷ এই ঘটনার জেরেই চিত্রাকে তিন কোটি টাকা জরিমানা দিতে বলে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি৷ এই মামলায় দীর্ঘ ১৯০ পাতার রায়ে এই কথাই বলে তারা। তবে শুধুমাত্র চিত্রা নন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অপর প্রাক্তন কর্ণাধার রবি নারায়ন সুব্রাহ্মণ্যমকেও দু'কোটি টাকা জরিমানা করে
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications