১৩০০ থেকে ৭০০ কোটিতে নেমেছে আয়, নিউ নর্মালে অভ্যস্ত হচ্ছে তিরুপতি মন্দির
১৩০০ থেকে ৭০০ কোটিতে নেমেছে আয়, নিউ নর্মালে অভ্যস্ত হচ্ছে তিরুপতি মন্দির
দেশ তথা বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরগুলির একটি হল বালাজী তিরুপতি মন্দির। অন্ধ্রপ্রদেশের এই মন্দিরের হুন্ডি থেকে প্রতিদিন আয় হত প্রায় ২ কোটি টাকা। বার্ষিক ১৩০০ কোটির আয় হত মন্দিরের। করোনার প্রথম ওয়েভ থেকে দ্বিতীয় ওয়েভের দীর্ঘ সময়ে মন্দিরের আয় কমেছে ৫০ শতাংশের বেশি৷ ৭০০ কোটির নীচে চলে গিয়েছে বালাজী মন্দিরের আয়৷ স্বাভাবিকভাবেই ব্যয় সংকোচনের পথে হাঁটছে মন্দির কতৃপক্ষ। পাশাপাশি নিউ নর্মালে অভ্যস্ত হতে শুরু করেছে মন্দিরটি৷

করোনা প্রকোপে বালাজীর লোক সমাগমে কোপ
করোনা সংক্রমণের আগে প্রতিদিন প্রায় ৬৫ হাজারেরও বেশি ভক্ত বালাজী দর্শণে আসতেন৷ সোনা, অর্থ, সহ নানাবিধ উপকরণ তাঁরা দেবতার চরণে অর্পণ করতেন৷ কিন্তু করোনা সংক্রমণে গতবছর জুনে মন্দির বন্ধ করার সিদ্ধান্ত নেন কতৃপক্ষ। তারপর চলতি বছরের শুরু থেকে মন্দির খুললেও ভক্ত সংখ্যা বেঁধে দেওয়া হয়৷ নতুন নিয়মে প্রতিদিন মাত্র ৬০০০ ভক্তই ঢুকতে পারবেন মন্দিরে৷ যদিও দ্বিতীয় ওয়েভের শুরুতে চলতি বছর মার্চ মাসেই আবার বন্ধ করা হয় মন্দির।

মন্দিরে জমা সোনা ও বন্ড বিক্রির পথে কতৃপক্ষ!
সম্প্রতি জল্পনা শুরু হয়েছিল মন্দিরের ব্যয় সামলানোর জন্য সোনা ও বন্ড বিক্রি করতে চলেছে মন্দির কতৃক্ষপ৷ যদিও এই জল্পনা উড়িয়ে দিয়ে মন্দির কমিটির চেয়ারম্যান ওয়াই এস সুবুরেড্ডি ভক্তদের আস্বস্ত করেছেন, মন্দিরের সোনাতে হাত না পড়ার বিষয়ে৷

ব্যয় সংকোচনের পথে মন্দির!
সাধারণ সময়ে প্রতিদিন যে রকম লোক সমাগম হত সেরকমই মন্দিরের ফ্রি লঙ্গরখানায় প্রচুর মানুষ খাবার খেতেন৷ লকডাউন ও করোমা কালে সেই খরচ অনেকটাই কমাতে পেরেছে মন্দির কতৃপক্ষ। ভক্তদের জন্য লাড্ডু প্রসাদের ক্ষেত্রেও ব্যয় সৌকোচন করা গিয়েছে। মন্দিরের ৬০ টি লাড্ডু কাউন্টারের মাত্র ২৮ টি খোলা রয়েছে৷

ই-হুন্ডি ও টিকিট পদ্ধতি
বালাজীকে সাধারণ লাইনে দর্শন করার জন্য কোনও টাকা দিতে হত না৷ কিন্তু এখন অনলাইনে বুকিংয়ের মাধ্যমে ৩০০ টাকা মূল্যের বিনিময়ে মন্দির ও বিগ্রহ দর্শণের নিয়ম চালু করেছে কতৃপক্ষ। পাশাপাশি নতুন পদক্ষেপ হিসেবে ই-হুন্ডি সিস্টেম চালু করেছে তিরুপতি বালাজী মন্দির কতৃপক্ষ। এতে বাড়িতে বসেই অনলাইনে দেওয়া যাবে ডোনশান৷ এই পদ্ধতি আয় বাড়িয়েছে মন্দিরের৷ এভাবেই গত ফ্রেব্রুয়ারিতে ৩ কোটির বেশি আয় করেছে বালাজী মন্দির৷












Click it and Unblock the Notifications