করোনার মাঝেই অচেনা 'ভাইরাল ফিভার'-এ একাধিক মৃত্যু পশ্চিম UP-তে
করোনার মাঝেই অচেনা 'ভাইরাল ফিভার'-এ একাধিক মৃত্যু পশ্চিম UP-তে
এক রামে রক্ষা নেই এ যেন লক্ষ্মণ দোসর! করোনার দ্বিতীয় ওয়েভ থেকে বেরোতে পারেনি দেশ৷ গবেষকদের মতে দুয়ারে অপেক্ষা করছে করোনার তৃতীয় ওয়েভ। এর মাঝেই পশ্চিম উত্তরপ্রদেশে চোখ রাঙাচ্ছে অচেনা জ্বর! পশ্চিম উত্তরপ্রদেশের গৌতম বৌদ্ধ নগর প্রশাসন বৃহস্পতিবার এরকমই একটি 'ভাইরাল ফিভার' সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে। স্বাস্থ্যকর্মীদের বিশেষ নির্দেশে বলা হয়েছে জ্বর রয়েছে এরকম যে কোনও ব্যক্তির উষ্ণতা পর্যবেক্ষণে রাখতে এবং সমস্ত তথ্য লিখে রাখতে৷ পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে 'ভাইরাল ফিভার'র কারণে একাধিক মৃত্যুর খবর এসেছে।
উত্তরপ্রদেশ স্বাস্থ্য দফতর মানুষকে ম্যালেরিয়ার মতো ভেক্টর-বাহিত জ্বর যেমন ম্যালেরিয়া, ডেঙ্গুর বিরুদ্ধে সতর্ক থাকতে এবং যে কোনও শারিরীক সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে বলেছে৷

কোথায় কোথায় সমস্যা?
পশ্চিম ইউপির বেশ কিছু জেলা যেমন মথুরা, ফিরোজাবাদ, মইনপুরীতে সাম্প্রতি অচেনা জ্বরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর এই রোগের কারণে প্রায় এক ডজন মানুষের মৃত্যু হয়েছে।

কী বলছেন চিফ মেডিক্যাল অফিসার ডঃ সুনীল শর্মা!
প্রধান মেডিক্যাল অফিসার (সিএমও) ডক্টর সুনীল শর্মা জানিয়েছেন, ভেক্টর-বাহিত রোগ, জ্বর এবং এগুলির কারণে হঠাৎ মৃত্যু বেড়ে যাওয়াতে মথুরা এবং গৌতম বুদ্ধ নগর জেলায় সতর্কতা জারি করা হয়েছে।' ডঃ শর্মা আরও জানিয়েছেন এএনএম নার্স এবং আশা কর্মীদের নিয়মিতভাবে প্রতিটি এলাকায় ঘুরতে বলা হয়েছে। যাতে তাঁরা কমিউনিটি হেলথ সেন্টার, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কাছে জ্বরের ঘটনা সঠিক রিপোর্ট করতে পাটেন। জ্বর রয়েছে এই রকম মানুষকে চিহ্নিত করে চিকিৎসার জন্য পাঠাতে পারেন।'

ম্যালেরিয়ার উপসর্গ থাকলে ফ্রি চিকিৎসা!
সিএমও ডক্টর শর্মা আরও বলেন, ম্যালেরিয়ার উপসর্গ থাকলে যে কোনো ব্যক্তিকে সিএইচসি এবং পিএইচসি পরীক্ষা করাতে হবে। যাদের রিপোর্ট পজিটিভ আসবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। সমস্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা পাওয়া যাবে।

করোনার তৃতীয় ওয়েভও আসন্ন
শুধু এই ভাইরাল জ্বর নিয়ে চিন্তিত হওয়া নয়, পাশাপাশি করোনার তৃতীয় ওয়েভ এলে তার প্রস্তুতি নেওয়াও শুরু করেছে পশ্চিম উত্তরপ্রদেশের এই সমস্ত জেলাগুলি৷ কারণ একাধিক সমীক্ষায় জানানো হয়েছে করোনার আরও একটি ঢেউ আসতে চলেছে৷ এবং সে সময় যাতে অক্সিজেন বা এরকম কোনও সমস্যা না হয় তার ব্যবস্থা আগে ভাগেই সেরে রাখতে চাইছে যোগী সরকার। এমনকি আশাকর্মীদের মাধ্যমে করোনা ও অন্যান্য জ্বরের বিষয়ে সচেতনতার প্রোগ্রাম জারী রেখেছে স্থানীয় প্রশাসন৷
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications