ফের উত্তপ্ত ভূ-স্বর্গ, পুলওয়ামায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি

পুলওয়ামায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি

সেনা জঙ্গির সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত কাশ্মীর। পুলওয়ামার কাকাপোরায় সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি। এদিকে গোটা এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে ইতিমধ্যেই খবর মিলেছে। তাই তাদের খোঁজে বর্তমানে গোটা এলাকা ঘিরে ফেলেছে সিআরপিএফ ও সেনার যৌথ বাহিনী। চলছে চিরুনি তল্লাশি।

দক্ষিণ কাশ্মীরে অভিযানে সেনা

দক্ষিণ কাশ্মীরে অভিযানে সেনা

সূত্রের খবর, গোপন সুত্রে জঙ্গিদের খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের ওই এলাকায় অভিযান চালায় সেনা বাহিনী। সেনার কাছে খবর ছিল এই এলাকার একাধিক প্রান্তে একটা জঙ্গিদল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপরেই সেখানে যৌথ বাহিনী তল্লাশি শুরু করে। আত্মগোপন করে থাকা জঙ্গিদের মধ্যে দু'জন গত সপ্তাহে নওগাম জেলার বিজেপি নেতার বাড়িতে হামলা করেছিল বলেও খবর।

 বন্ধ ইন্টারনেট পরিষেবা

বন্ধ ইন্টারনেট পরিষেবা

এদিকে সেনার তল্লাশি অভিযান শুরু হলে আচমকাই তাদের উপরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। এমমকী জঙ্গিদের আত্মসমর্পণও করতে বলা হয়। কিন্তু জঙ্গিরা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে লাগাতার গুলি চালিয়ে যেতে থাকে। প্রত্যাঘাত ফিরিয়ে দেয় সেনাও।আর তাতেই মারা গেছে ৩ জঙ্গি। ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলওয়ামার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

ভোর থেকে শুরু গুলির লড়াই

ভোর থেকে শুরু গুলির লড়াই

সূত্রের খবর, ভোর থেকে জঙ্গিদের সঙ্গে লড়াই চলে যৌথ বাহিনীর। এদিকে ইতিমধ্যেই জঙ্গিদের পরিবারগুলিকে আটকও করেছে সেনা। কর্ডন কর হয়েছে গোটা এলাকা। এনকাউন্টারের জন্য সতর্ক রয়েছে যৌথ বাহিনী। এদিন জম্মু- কাশ্মীর পুলিস এই খবর টুইট করে একথা জানিয়েছে। এই বছরের শুরু থেকেই জঙ্গি দমন অভিযানে গোটা কাশ্মীরেই বেশ বড়সড় সাফল্য পায় সেনা। বিশেষ করে শোপিয়ান ও পুলওয়ামায়।

কোণঠাসা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি

কোণঠাসা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি

সব মিলিয়ে গত কয়েক মাসে দশটি অভিযানে ২০-র বেশি জঙ্গি খতম হয়েছে। লাগাতার সেনা অভিযানের জেরে গোটা এলাকায় অনেকটাই কোণঠাসা হয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। তবে লেপোরায় তিনজন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন জঙ্গিদের গুলিতে। তবে আগামীতে আরও বেশ কিছু অভিযানের পরিকল্পনা রয়েছে বলেও শোনা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+