ঝাড়খণ্ডে সিএএ-র সমর্থনে মিছিল চলাকালীন হামলায় আহত বহু, আগুন একাধিক গাড়িতে
ঝাড়খণ্ডে সিএএ-র সমর্থনে মিছিল চলাকালীন হামলায় আহত বহু, আগুন একাধিক গাড়িতে
ঝাড়খণ্ডে সিএএ-র সমর্থনে মিছিল চলাকালীন উত্তেজনা সৃষ্টি হয় বলে জানা যাচ্ছে। পাশাপাশি ঘটে পাথর ছোঁড়ার ঘটনাও। সূত্রের খবর, লোহারদাগায় এই হমালায় এখনও পর্যন্ত প্রচুর মানুষের আহত হওয়ার খবর মিলেছে।

একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের তরফে ডাক দেওয়া হয় মিছিল
পাশাপাশি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অনেক গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ সহ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশেই মূলত এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে।
এদিন সিএএ-র সমর্থনে আমলতলী চক এলাকায় একটি মিছিল এসে পৌঁছলে সেখানে এই হামলা আরও মারাত্মক চেহারা নেয়। হামলার পরে বেশ কিছু দু-চাকার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় জানানো হয়েছে।

জারি ১৪৪ ধারা
এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক আকঙ্কা রঞ্জন ও পুলিশ সুপার প্রিয়দর্শী অলোক তরিঘরি ঘটনাস্থলে পৌঁছান। সূত্রের খবর, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। লোহরদাগার ডিসি আকঙ্কা রঞ্জন জানান, বর্তমানে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

হেমন্ত সোরেন সরকারকে তোপ ভিএইচপির
এরপরই একটি টুইট বার্তায় এদিন পুলিশি নিষ্ক্রিয়তা ও হেমন্ত সোরেন সরকারের প্রশাসনিক ব্যর্থতার দিকে আঙুল তুলতে দেখা যায় ভিএইচপিকে। ওই টুইট বার্তায় লেখা হয়, " আজকে গোটা ঘটনার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। কংগ্রেস সমর্থিত সরকার ঘটনের পরই রাজ্যে হিন্দুদের উপ আক্রমণ শুরু হয়ে গেলো ? "












Click it and Unblock the Notifications