ফের ইসরোর সাফল্য : একসঙ্গে ৮টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপন ভারতের
হায়দ্রাবাদ, ২৬ সেপ্টেম্বর : মহাকাশ গবেষণায় নয়া নজির স্থাপন করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো। এইপর্যন্ত সবচেয়ে কঠিন মিশন ছিল এটি। এদিন ইসরো একসঙ্গে ৮টি উপগ্রহকে এতটি রকেটের মাধ্যমে উৎক্ষেপন করেছে। দুটি ভিন্ন কক্ষপথে তা উৎক্ষেপন করা হয়েছে। [ইসরোর 'স্পেস শাটল' নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই জেনে নিন]
উৎক্ষেপনের পরই টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরোর বিজ্ঞানীদের ফের একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

এদিন সকাল ৯টা ১২ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাশূন্যে রওনা দেয় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল ৩৭ বা পিএসএলভি। এতে ভারত, আলজেরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার উপগ্রহও রয়েছে।
ভারতের জন্য এটি বড় সাফল্য কারণ, সাধারণভাবে একটি বারে একটি করেই উপগ্রহণ উৎক্ষেপন করা হয়। যদি একাধিক উপগ্রহও উৎক্ষেপিত হয়, তা একটি কক্ষপথের জন্যই হয়। কিন্তু এদিন ভারত একাধিক উপগ্রহ একের বেশি কক্ষপথের জন্য মহাকাশে পাঠিয়েছে।
এই উপগ্রহ উৎক্ষেপনের মধ্য দিয়ে ভারত মহাকাশ গবেষণা ও এই সংক্রান্ত এক নয়া নজির তৈরি করে এলিট প্যানেলে ঢুকে গেল। এমনটাই জানিয়েছে, ইসরোর চেয়ারম্যান এএস কিরণ কুমার।
এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাসাগরের নানা তথ্য, আবহাওয়ার খবর, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস সহ সমস্ত তথ্য আগে থেকে জানা যাবে। এই তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও আদানপ্রদান করা হবে যাতে আমেরিকা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা থেকে বাঁচতে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications