ভারতে ১২ শতাংশ শিশু ও কিশোর–কিশোরী করোনায় আক্রান্ত, রিপোর্ট ইউনিসেফের
ভারতে ১২ শতাংশ শিশু ও কিশোর–কিশোরী করোনায় আক্রান্ত
ভারতে ১২ শতাংশ শিশু ও ২০ বছরের নীচে কিশোর–কিশোরীদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে, যেখানে বিশ্বজুড়ে এই হার ১১ শতাংশ। এই নতুন তথ্য বিশ্লেষণ করেছে ইউনিসেফ, যারা ৮৭টি দেশের কোভিড–১৯ তথ্য খতিয়ে দেখেছে। তাদের মতে, মূলতঃ এই মহামারিটি প্রত্যাশার চেয়ে শিশু ও তরুণদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

মহামারির প্রভাব শিশুদের ওপর থাকবে কয়েক বছর
ইউনিসেফের রিপোর্টে এও বলা হয়েছে, এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও শিশু সুরক্ষার মতো জরুরি পরিষেবার ওপর হস্তক্ষেপ হওয়ায় তা শিশুদের ক্ষতি করছে। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর বিশ্ব শিশু দিবসকে সামনে রেখে নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘অ্যাভারটিং আ লস্ট কোভিড জেনারেশন' শীর্ষক ইউনিসেফের রিপোর্টে এই চিত্র ধরা পড়েছে। সেখানে বলা হয়েছে, ‘মহামারি প্রভাব আরও কয়েক বছর ধরে শিশুদের জীবনে প্রভাব ফেলবে, এমনকী যদি যুগান্তকারী ভ্যাকসিন শীঘ্রই উপলব্ধ হয় তাও। শিশু ও কিশোর-কিশোরীরা মহামারির যে বিপন্ন ঝুঁকির সম্মুখিন হয়েছে তাতে বিশ্বের প্রতিক্রিয়ার ওপর তাদের ভবিষ্যত নির্ভর করছে।'

স্কুল বন্ধের প্রভাব পড়েছে শিশুদের ওপর
ভারতে ১৫ লক্ষ স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রাথমিকভাবে ২৪ কোটি ৭০ লক্ষ তালিকাভুক্ত শিশুর ওপর প্রভাব পড়েছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ২ কোটি ৮০ লক্ষ শিশুর ওপরও সরাসরি এই মহামারির প্রভাব পড়েছে। বিশ্বজুড়ে কোভিড-১৯-এর কারণে স্কুল বন্ধ থাকার জন্য ৯০ শতাংশ শিশুর ওপর এর প্রভাব পড়েছে, যার মধ্যে ৭৪ কোটি ৩০ লক্ষ মেয়ে। এর মধ্যে আবার ১১ কোটি ১০ লক্ষ শিশু উন্নতশীল দেশ থেকে। রিপোর্টে এও আশঙ্কা করে জানানো হয়েছে যে, আগামী ১২ মাসে স্বাস্থ্যসেবা প্রাপ্তি মারাত্মকভাবে বিঘ্নিত হওয়া এবং ক্রমবর্ধমান অপুষ্টির সমস্যাসহ আনুমানিক ২০ লক্ষ অতিরিক্ত শিশুর মৃত্যু হতে পারে এবং ২ লক্ষ অতিরিক্ত মৃত শিশুর জন্ম হতে পারে।

ভারত লড়ছে অপুষ্টির বিরুদ্ধে
বিশেষজ্ঞরা জানিয়েছেন যে স্কুল বন্ধ, সফরের ওপর বিধিনিষেধ ও অন্যান্য কোভিড নিয়ন্ত্রণ সতর্কতার কারণে অর্থনীতির ওপর প্রভাব পড়ছে, যার জন্য শিশুদের মধ্যে অপুষ্টির লক্ষণ দেখা দিচ্ছে বেশি করে। ইতিমধ্যে ভারত খাবার নষ্ট, শিশু মৃত্যু ও অপুষ্টির বিরুদ্ধে লড়াই করছে।

ইউনিসেফের বার্তা
ইউনিসেফের ভারতের প্রতিনিধি ডাঃ জ্যাসমিন আলি হক বলেন, ‘আমরা জানি যে কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্য পদ্ধতির অবনতি হয়েছে। কিন্তু আমাদের এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করতে হবে, যাতে শিশুদের আগামী ভবিষ্যত সুন্দর হতে পারে।'
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications