বর্ষবরণের রাতে মহিলাদের কেমন পোশাক পরতে হবে! নির্দেশিকা বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনের
বর্ষবরণের রাতে মহিলারা কেমন পোশাক পরবেন? তা নিয়ে ভদোররা প্রশাসনের তরফে জারি করা হয়েছে নয়া নির্দেশিকা। যেখানে স্পষ্টভাবে বর্ষবরণের রাতে মহিলারা যেন ছোট পোশাক না পরেন, তা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বর্ষবরণের রাতে মহিলারা কেমন পোশাক পরবেন? তা নিয়ে ভদোররা প্রশাসনের তরফে জারি করা হয়েছে নয়া নির্দেশিকা। যেখানে স্পষ্টভাবে বর্ষবরণের রাতে মহিলারা যেন ছোট পোশাক না পরেন, তা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর এই সতর্কবার্তা নিয়েই শুরু হয়েছে আলোচনা।

বর্ষবরণের রাতে কী কী পালন করতে হবে তা নিয়ে রয়েছে নির্দেশিকা। এই তালিকায় রয়েছে চরম গতিবেগে গাড়ি চালানো সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছে দেখলেই তাঁকে পুলিশ গ্রেফতার করবে। নির্দেশিকায় বলা হয়েছে, যেকোনও রকমের অসামাজিক কাজকর্মের ক্ষেত্রে ছেড়ে কথা বলবে না প্রশাসন। এছাড়াও লাউড স্পিকার বাজানো নিয়েও জারি হয়েছে নির্দেশিকা। পাশাপাশি মহিলাদের পোশাক নিয়ে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে প্রশাসন।
প্রশাসনিক নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, শরীরের অংশ বেরিয়ে থাকে এমন কিছু পোশাক থেকে মহিলাদের বিরত থাকতে হবে। এতে সেদিন রাতের পরিস্থিতিতে কুপ্রভাব পড়তে পারে। তবে বর্ষবরণের রাতে পোশাক কীভাবে কুপ্রভাব ফেলবে তা নিয়ে কিছু স্পষ্ট করে বলা হয়নি।












Click it and Unblock the Notifications