২০২৬ সালের মধ্যে অর্থনীতিতে জার্মানিকে ছাপিয়ে যাবে ভারত, বলছে রিপোর্ট
২০২৬ সালের মধ্যে অর্থনীতিতে জার্মানিকেও ছাপিয়ে যাবে ভারত। এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে পৌঁছে যাবে ভারত।
২০২৬ সালের মধ্যে অর্থনীতিতে জার্মানিকেও ছাপিয়ে যাবে ভারত। এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে পৌঁছে যাবে ভারত। ব্রিটেনের ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ নামে এক সংস্থা এমনই রিপোর্ট দিয়েছে। যদিও ২০২৫ সালের মধ্যে ভারতে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদী সরকার।

এখানেই শেষ নয় ২০১৯ সালের মধ্যেই অর্থনীতিতে ফ্রান্স এবং ব্রিটেনকে টেক্কা দিয়েছে ভারত। ২০২৬ সালে জার্মানিকে টেক্কা দিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত। আর ২০৩৪ সালের মধ্যে জাপান বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশে পরিণত হবে। এমনই রিপোর্ট পেশ করেছে সংস্থািট।
রিপোর্টে আরও লেখা হয়েছে, আগামী ১৫ বছর জাপান, জার্মানি এবং ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশের অবস্থানের জন্য প্রতিযোগিতায় সামিল হবে। সংস্থার এই রিপোর্ট মোদীর ঘোষণার সাফল্যের দিকেই ইঙ্গিত করছে। কারণ ২০২৪ সালের মধ্যে ৫ ট্রিলিয়ব অর্থনীতির দেশে ভারতকে পৌঁছে দেওয়ার যে কথা মোদী বলেছেন তার ঠিক ২ বছর পরেই ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশে পৌঁছে যাবে বলে দাবি করেছে এই সংস্থা।












Click it and Unblock the Notifications