মোদীতে ইমরানের বার্তা 'এক সঙ্গে শান্তির পক্ষে কাজ করতে চাই', বিজেপির জয় নিয়ে ইসলামাবাদ কী বলছে
২৩ মের ঐতিহাসিক দিনে সকাল হতেই , এদিন ব্যালটের গণনা শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত জানান দেয় , ফের দিল্লির তখতে ফিরছেন মোদী।
২৩ মের ঐতিহাসিক দিনে সকাল হতেই , এদিন ব্যালটের গণনা শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত জানান দেয় , ফের দিল্লির তখতে ফিরছেন মোদী। আর সেই খবরেই কাশ্মীর থেকে কন্যাকুমারী উচ্ছ্বসিত হয়ে পড়ে। খবর পৌঁছে যায় বিভিন্ন দেশে। আর প্রতিবেশী পাকিস্তান সেখবর পেতেই উঠে আসে সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তা।

সবেমাত্র ৩ মাস কেটেছে পাকিস্তানের বালাকোটে ভারতীয় সেনার এয়ারস্ট্রাইকের। তার আগে কাশ্মীরের বুকে জঙ্গি আক্রমণের পর থেকেই দিল্লি -ইসলামাবাদ সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে ঠেকে। এরপর থেকে একাধিক ঘটনা ঘটে যায় দুটি দেশের মধ্যে। তবে সেসবকে পিছনে রেখে এদিন ভারতে বিজেপির বিপুল জয় নিয়ে মোদীকে অভিনন্দন জানান ইমরান খান।
I congratulate Prime Minister Modi on the electoral victory of BJP and allies. Look forward to working with him for peace, progress and prosperity in South Asia
— Imran Khan (@ImranKhanPTI) May 23, 2019
দক্ষিণ এশিয়ার শান্তির স্বার্থে মোদীর সঙ্গে তাঁর কাজ এগিয়ে যাবে বলে ইমরান বার্তা দিলেও, পাকিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শেরি রহমান জানান পাকিস্তানের জন্য 'কঠিন প্রতিবেশী' হিসাবে উঠে আসবে ভারত। যা মোদাী সরকার গঠনের প্রাথমিক ট্রেন্ডেই স্পষ্ট হয়ে উঠছে।












Click it and Unblock the Notifications