পরিস্থিতি অনুকূল, সাগরের এগোচ্ছে মৌসুমী বায়ু! উপকূলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

পরিস্থিতি অনুকূল, সাগরের এগোচ্ছে মৌসুমী বায়ু! উপকূলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

ইতিমধ্যেই আন্দামানে (andaman) মৌসুমী বায়ুর (monsoon) আগমন হয়েছে। তা আগামী দু-এক দিনের মধ্যে কেরলে (Kerala) প্রবেশ করতে চলেছে। এছাড়াও মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। যে কারণে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 এগোচ্ছে মৌসুমী বায়ু

এগোচ্ছে মৌসুমী বায়ু

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় তা আরব সাগরের দক্ষিণ-পশ্চিম অংশ, আরব সাগরের দক্ষিণ-পূর্বের অংশ,
মালদ্বীপ, দক্ষিণ ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করবে।

পূর্বের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুত ও ঝোড়ো হাওয়া

পূর্বের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুত ও ঝোড়ো হাওয়া

একটি অক্ষরেখা পূর্ব বিহার থেকে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম বাতাস দেশের উত্তর-পূর্ব এবং সংলগ্ন এলাকায় প্রবেশ করছে।
যার জেরে আগামী ৫ দিন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা , পশ্চিমবঙ্গ এবং সিকিমে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তর-পূর্বের অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় ২৫-২৮ মের মধ্যে এবং অসম-মেঘালয়ে ২৫, ২৬, ২৮, ২৯ মে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তর-দক্ষিণ অক্ষরেখা এবং আরব সাগর থেকে আসা পশ্চিমা বায়ুর কারণে আগামী ৫ দিন কেরল-মাহে, লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুৎ-সহ বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে
একই পরিস্থিতি তৈরি হতে পারে। কেরল-মাহে ও তামিলনাড়ুতে ২৫ ও ২৬ মে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।

 গুজরাত উপকূলে ঝোড়ো হাওয়া

গুজরাত উপকূলে ঝোড়ো হাওয়া

দক্ষিণ-পশ্চিম আরব সাগরে আগামী ৫ দিন ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এর সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় ৬০ কিমি। গুজরাত উপকূলে এই পরিস্থিতি তৈরি হতে পারে
২৭-২৯ মের মধ্যে।

উত্তর ভারতেও বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তর ভারতেও বৃষ্টিপাতের পূর্বাভাস

বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে। ২৮ ও ২৯ মে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড,
পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থানে। ২৮ মে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে।

 ধূলোর ঝড়

ধূলোর ঝড়

পশ্চিম রাজস্থানে ২৮ ও ২৯ মে বিচ্ছিন্নভাবে ধূলোর ঝড় হতে পারে।

তাপপ্রবাহ

তাপপ্রবাহ

আগামী ৫ দিন দেশের কোনও অংশেই সেভাবে তাপপ্রবাহের সেরকম কোনও সম্ভাবনা নেই। তবে ২৭ ও ২৮ মে দক্ষিণ-পশ্চিম রাজস্থানে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+