৪৭ ডিগ্রিতে পৌঁছে যাবে তাপমাত্রা, দহনের দোসর লোডশেডিং, আরও কঠিন হবে পরিস্থিতি

৪৭ ডিগ্রিতে পৌঁছে যাবে তাপমাত্রা, বাড়ছে লোডশেডিংয়ের দাপট, আরও কঠিন হবে পরিস্থিতি

উত্তর-পশ্চিম ভারত যেন গরম উনুনের উপরে বসে রয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। এপ্রিলেই ৪৫ ডিগ্রি পার করে গিয়েছে রাজধানী দিল্লির তাপমাত্রা। সেই পারদ ৪৭ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে আজ। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। একে গরম তার মধ্যে পাল্লা দিয়ে চলছে লোড শেডিং। কমলা সতর্কতা জারি করা হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ অঞ্চলে।

৪৭ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা

৪৭ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা

উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রার চরম পরিস্থিতি তৈরি হয়েছে গতকালই তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে। সেই তাপমাত্রার পারদ আজ ৪৭ ডিগ্রিতে পৌঁছতে পারে এমনই পূর্বাভাস দিয়েছে আইএমডি। রাজধানী দিল্লির আবহাওয়া নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। আইএমডির পক্ষ থেকে সতর্কতা জারি করে জানানো হয়েছে, আজ দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। সেটা হয়ে গেেল রেকর্ড গড়বে তাপমাত্রার পারদ।

কমলা সতর্কতা জারি

কমলা সতর্কতা জারি

ইতিমধ্যেই আইএমডির তরফে মধ্যপ্রদেশ, রাজস্থান, বিদর্ভ েজলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ চড়ছে উত্তর-পশ্চিম ভারতে। আগামী চারদিন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুিলতে তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে রাজস্থান, মধ্যপ্রদেশে তীব্র গরমের পূর্বাভাস দেয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন ৪৭ ডিগ্রি সেলসিয়ােস পৌঁছে গিয়েছে। রাজস্থানের বিকানের,চুরু, বারমেরে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে।

স্বাস্থ্য সতর্কতা জারি

স্বাস্থ্য সতর্কতা জারি

উত্তর-পশ্চিম ভারতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিকের থেকে প্রায় ৫ থেকে সাড়ে পাঁচ ডিগ্রি তাপমাত্রা চড়েছে। তার জেরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে আইএমডি। দুপুরে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। দহনের তীব্রতা থেকে বাঁচতে প্রচুর পরিমানে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওআরএস খাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিদরা। হিটস্ট্রোক এড়াতে চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়েছে।

বাড়ছে লোডশেডিংয়ের দাপট

বাড়ছে লোডশেডিংয়ের দাপট

একদিকে তীব্র দহন তার উপরে লোডশেডিংয়ের দাপট। তার জেরে আরও দর্ভোগ চরমে উঠেছে উত্তর-পশ্চিম ভারতের বাসিন্দাদের। দিল্লিতে লোডশেডিং চরম পর্যায়ে গিয়েছে। এই নিয়ে কেন্দ্রকে তীব্র নিশানা করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একদিকে তীব্র গরম তার উপরে বিদ্যুৎ সংকট দুয়ে মিলে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। গরম থেকে শিশুদের বাঁচাতে অনলাইন স্কুল শুরু করে দিয়েছে একাধিক স্কুল। অনেক স্কুলে আবার গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+