করোনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতিতে অসন্তুষ্ট আইএমএ! ৩৮২ চিকিৎসককে শহিদের মর্যাদা দেওয়ার দাবি

করোনা নিয়ে সংসদে দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী করোনায় মৃত্যু হওয়া স্বাস্থ্য কর্মীদের কথা উল্লেখ কর

করোনা নিয়ে সংসদে দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী করোনায় মৃত্যু হওয়া স্বাস্থ্য কর্মীদের কথা উল্লেখ করেননি। এরপরেই আইএমএ-র তরফ থেকে ৩৮২ জন চিকিৎসকের নাম প্রকাশ করা হয়। করোনার সংক্রমণে যাঁদের মৃত্যু হয়েছে। সংগঠনের আরও দাবি, এইসব চিকিৎসকদের শহিদের মর্যাদা দেওয়া হোক।

সরকারের সমালোচনায় আইএমএ

সরকারের সমালোচনায় আইএমএ

আইএমএ-র তরফে সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষে দাঁড়ানো জাতীয় নায়কদের বর্জন করার অভিযোগ আনা হয়েছে।

এখনও পর্যন্ত ২২৩৮ জন চিকিৎসক আক্রান্ত, মৃত্যু ৩৮২ জনের

এখনও পর্যন্ত ২২৩৮ জন চিকিৎসক আক্রান্ত, মৃত্যু ৩৮২ জনের

আইএমএ-র তরফে জানানো হয়েছে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ২২৩৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত ৩৮২ জনের মৃত্যু হয়েছে।

ভারতে সব থেকে বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মৃত্যু

ভারতে সব থেকে বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মৃত্যু

আইএমএ-র তরফে দাবি করা হয়েছে, করোনা সংকটে ভারতের মতো কোনও দেশেই এত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়নি। সাধারণ মানুষের যে সংখ্যায় মৃত্যু হয়েছে, তার থেকে ৪ গুণ বেশি চিকিৎসেক মৃত্যু হয়েছে।

শহিদের মর্যাদা দেওয়ার দাবি

শহিদের মর্যাদা দেওয়ার দাবি

ঠিকানা-সহ করোনায় মৃত চিকিৎসকদের নাম প্রকাশ করে আইএমএ দাবি করেছে, চিকিৎসকদের কাজের স্বীকৃতি দিয়ে, তাঁদের শহিদ হিসেবে গণ্য করা হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+