মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতিকে আটক করার অভিযোগ কাশ্মীরে

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতিকে আটক করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার তাঁকে কাশ্মীর পুলিশ নিজের বাসভবনে বন্দি করে বলে অভিযোগ। তিনি তাঁর প্রয়াত দাদু তথা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদের গোরস্থানে যেতে চেয়েছিলেন।

মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতিকে আটক করার অভিযোগ কাশ্মীরে

বিশেষ সুরক্ষা বলয়ের মধ্যে থাকা ইলতিজা মুফতি অনন্তনাগ জেলার বিজবেহরা এলাকায় দাদুর গোরস্থানে যেতে চাওয়ায় তাঁকে বাড়িতে আটকে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

এই নিয়ে কাশ্মীর পুলিশের তরফে মুনির খান জানিয়েছেন, এমন কোনও ঘটনা ঘটেনি। তবে মুফতি কন্যাকে অনন্তনাগ যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। কারণ বিশেষ সুরক্ষা বলয়ের অধীনে থাকা ব্যক্তিদের সবসময় আগে থেকে কোথাও যেতে হলে আগে থেকে পুলিশের ছাড়পত্র নিতে হয়।

প্রসঙ্গত, গত বছরের অগাস্টে কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই মেহবুবা মুফতি সহ কাশ্মীরের রাজনৈতিক নেতৃত্ব গৃহবন্দি হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+