IIT Baba arrested: পুলিশের জালে মহাকুম্ভের ভাইরাল 'আইআইটি বাবা', জয়পুরের হোটেলে বসে গাঁজা টানতেই গ্রেফতার!
IIT Baba arrested: বিতর্ক পিছু ছাড়ছিল না। আর এবার পুলিশের জালে আইআইটি বাবা ওরফে অভয় সিং। হরিয়ানার বাসিন্দা অভয় মহাকুম্ভে যোগ দেওয়ার পরেই বিখ্যাত হয়ে ওঠেন আইআইটি বাবা হিসেবে। সূত্রের খবর, সোমবার রাজস্থানের জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। মাদক মজুত করার অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর সূত্রের।
এনডিপিএস অর্থাৎ মাদক মামলায় আইআইটি বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার হুমকি দিয়েছিলেন তিনি। এদিন শিপ্রা পথ থানার পুলিশ আধিকারিক জয়পুরে ঋদ্ধি সিদ্ধি পার্কে অভিজাত হোটেলে গিয়ে তাঁকে গ্রেফতার করে। আইআইটি বাবার সঙ্গে গাঁজা ছিল বলেও খবর। যদিও তাঁকে জামিন দেওয়া হয়েছে বলে দাবি আইআইটি বাবার।

আইআইটি বম্বে থেকে এরোস্পেস ও অ্যারোনটিক্যাল স্ট্রিমে ইঞ্জিনিয়ারিং করেছেন অভয়। ফটোগ্রাফিতেও ডিগ্রি রয়েছে তাঁর। এরপর সন্ন্যাস গ্রহণ করেন তিনি। বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রে যোগ দেন। ২০২৫ সালে সদ্যসমাপ্ত মহাকুম্ভেও সামিল হয়েছিলেন। সেখান থেকেই আইআইটি বাবা হিসেবে বিখ্যাত হয়ে যান তিনি।
এর আগে কাশী, ঋষিকেশে ছিলেন আইআইটি বাবা। প্রয়াগরাজে মহাকুম্ভের সময় নিজেকে জুনা আখড়ার সঙ্গে যুক্ত বলে দাবি করেছিলেন তিনি। যদিও শ্রী পঞ্চদশনম জুনা আখড়ার আন্তর্জাতিক মুখপাত্র মহন্ত নারায়ণ গিরি সেই দাবি নস্যাৎ করেন। বড় বড় ডিগ্রিধারী আইআইটি বাবার মহাকুম্ভে যোগ নজর কেড়েছিল নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি বিখ্যাত হন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি নয়ডার একটি বেসরকারি সংবাদ চ্যানেলে বিতর্কে অংশ নেন আইআইটি বাবা। নিউজরুমে ঢুকে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে লাঠিপেটা করা হয় বলে অভিযোগ তোলেন আইআইটি বাবা। এরপর সেক্টর ১২৬ পুলিশ আউটপোস্টে গিয়ে ধরনা দেন তিনি। পরে অবশ্য প্রতিবাদ প্রত্যাহার করে নেন।
তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে তাঁর করা ভবিষ্যদ্বাণী তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের আগে আইআইটি বাবা ভবিষ্যদ্বাণী করেছিলেন, "এবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতবে না, বিরাট কোহলি এবং ভারতীয় দল পারলে আমাকে ভুল প্রমাণ করে জিতে দেখাক।"
ভবিষ্যদ্বাণীর পরে ভারতীয় সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক শুরু হয়। ম্যাচ শেষ হওয়ার পরে ভারতীয় সমর্থকদের কটাক্ষের শিকার হন আইআইটি বাবা। শেষমেশ ক্ষমা চেয়ে নেন তিনি। আর সেসব ঘটনার দিনকয়েকের মধ্যেই সোমবার গ্রেফতার হলেন আইআইটি বাবা। যদিও অভয়ের দাবি, গাঁজার পরিমাণ নগণ্য হওয়ায় তাঁকে জামিন দেওয়া হয়েছে।
-
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র











Click it and Unblock the Notifications