Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গুগলে পর্ন খুঁজলেই পুলিশের মেসেজ! সাইবার দুনিয়ায় কড়া নজরদারির পথে উত্তরপ্রদেশে

মহিলাদের বিরুদ্ধে অপরাধ ঠেকাতে নয়া পদক্ষেপ উত্তরপ্রদেশে, পর্ন খুঁজলেই পুলিশের মেসেজ

সম্প্রতি সর্বোচ্চ অপরাধের ভিত্তিতে ভারতের রাজ্যগুলির মধ্যে তালিকায় শীর্ষে উঠে এসেছে উত্তরপ্রদেশ। তবে শুধু পরিসংখ্যান দেখেই যে ক্ষান্ত থাকছে না পুলিশ, তার উদাহরণ উত্তরপ্রদেশ প্রশাসনের সাম্প্রতিক উদাহরণ। গুগলে পর্ন খোঁজার চেষ্টা করলেই উত্তরপ্রদেশ পুলিশের থেকে বার্তা যাবে নেটিজেনদের কাছে, শনিবার প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন এমনটাই। স্বাভাবিকভাবেই সরকারের এহেন পদক্ষেপে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটিজেনদের থেকে।

মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতেই এই পদক্ষেপ, দাবি পুলিশের

মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতেই এই পদক্ষেপ, দাবি পুলিশের

গুগলের সার্চবারে পর্ন খোঁজার চেষ্টা করলেই বিশেষ বার্তা পাঠানো হবে নেটিজেনদের কাছে। এই কাজে বিশেষ এক সংস্থাকে নিয়োগ করার কথা শনিবার জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশের এডিজি নীরা রাওয়াতের বক্তব্য, "পুলিশ কর্তৃক গঠিত 'ইউপি উওম্যান পাওয়ারলাইন ১০৯০' নামক এই সংগঠন ইন্টারনেটে নজরদারি চালাবে। আশা করি, এতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রবণতা কমবে।"

নজরদারির দায়িত্বে কোন সংস্থা ?

নজরদারির দায়িত্বে কোন সংস্থা ?

একইসাথে ইন্টারনেটে এহেন নজরদারির জন্য 'উমাফ' নামক সংস্থাকেও বরাত দেওয়ার কথা জানিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ। এডিজি রাওয়াতের মতে, "কেউ ইন্টারনেট ব্যবহার করে অশ্লীল যৌনতা সংক্রান্ত কিছু খোঁজার চেষ্টা করলেই সেই ব্যক্তির কাছে বার্তা পাঠানো হবে। পাশাপাশি আমাদের তথ্যভান্ডারে সেই তথ্য জমা হবে।" পরবর্তীতে সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ ধরা পড়লে সেই তথ্যকে ব্যবহার করে কেস বিশ্লেষণ করার কথা জানান পুলিশ আধিকারিকরা।

 অপরাধ রুখতে বিশেষ সেল

অপরাধ রুখতে বিশেষ সেল

উত্তরপ্রদেশ পুলিশের বক্তব্য, ইন্টারনেটে পর্ন খোঁজার চেষ্টা করলেই সেই নেটিজেনকে সতর্ক করবে ১০৯০ সেল। পাশাপাশি অপরাধীদের খুঁজে বার করতেও সাহায্য করবে এই বিশেষ সেল। বিশেষজ্ঞদের মতে, এই মহূর্তে গোটা উত্তরপ্রদেশে প্রায় ১.১৬ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। পাশাপাশি প্রায় ৬টি জেলায় ইতিমধ্যেই এই ব্যবস্থা প্রাথমিকভাবে পরীক্ষা করার কথাও জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

 নাগরিক অধিকারে হস্তক্ষেপের অভিযোগ

নাগরিক অধিকারে হস্তক্ষেপের অভিযোগ

এদিকে উত্তরপ্রদেশ পুলিশের এই পদক্ষেপে ইতিমধ্যেই নাগরিকদের মৌলিক অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ)। অন্যদিকে উত্তরপ্রদেশ সরকারের ওয়েবসাইটে তথ্যের অধিকার আইনে আরটিআই-এর আবেদন জানানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হয় আইএফএফ, সূত্রের খবর এমনটাই। আইএফএফের বক্তব্য, "নাগরিকদের ইন্টারনেট ইতিহাস জানা, ব্যবহারের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে সরকার। এই কাজ কতটা যুক্তিযুক্ত, তা পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এমনকী এর পিছনে ভিন্ন কোনও উদ্দেশ্য রয়েছে কিনা তাও জানা দরকার।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+