হাতে রাফাল থাকলে সীমান্ত পেরিয়ে জঙ্গি নিকেশ করতে হবে না, দাবি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের
ভারতীয় সেনায় রাফালের অন্তর্ভুক্তি কম চাপান উতর হয়নি। রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ করে রাজ্য রাজনীতি উত্তাল করেছে বিরোধীরা।
ভারতীয় সেনায় রাফালের অন্তর্ভুক্তি কম চাপান উতর হয়নি। রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ করে রাজ্য রাজনীতি উত্তাল করেছে বিরোধীরা। সেই রাফালই এখন ভারতীয় বায়ুসেনার সবচেয়ে বড় শক্তি বলে দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আমেরিকায় দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন রাফাল সঙ্গে থাকলে আর সীমান্ত পেরিয়ে জঙ্গি নিকেশ করতে হবে না ভারতকে। অর্থাৎ ভারতের সীমান্তে থেকেই লক্ষ্য আঘাত হানার ক্ষমতা রাখে রাফাল বিমান।

প্রবাসে বায়ুসেনার শক্তি জাহির করলেন রাজনাথ
ভারতীয় বায়ুসেনার শক্তি বৃদ্ধিতে মনোনিবেশ করেছে মোদী সরকার। ৩৬টি রাফাল যুদ্ধ বিমান সামিল হতে চলেছে বায়ুসেনায়। ইতিমধ্যেই কয়েকটি রাফাল বিমান চলে এসেছে ভারতে। তাতে যে ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বেড়েেছ সেটা সুদূর আমেরিকায় গিয়ে জাহির করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি দাবি করেছেন রাফাল সঙ্গে থাকায় এখন আর সীমান্ত পেরিয়ে জঙ্গি নিকেশ করতে হবে না। ভারতের থেকেই লক্ষ্যে আঘাত হানতে পারবে বায়ুসেনা।

পাকিস্তানকে হুঁশিয়ারি
কাশ্মীর সিদ্ধান্তের পর থেকে ভারতে নাশকতা চালানোর জন্য মরিয়া হয়ে উঠেছে পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি। তাতে মদত দিচ্ছে পাক সরকার। পিওকে নিয়েও এবার দাবি তুলতে শুরু করেছে ভারত। আমেরিকায় রাজনাথ সিং বলেছেন পিওকে নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার কিছু নেই পিওকে ভারতেরই। এর আগেও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন কাশ্মীর নিয়ে আর আলোচনার কিছু নেই এবার পাকিস্তানের সঙ্গে কথা হবে পিওকে নিয়ে।

রাফাল দুর্নীতির অভিযোগ
কয়েকদিন আগে পর্যন্ত রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল ভারতের রাজনৈতিক মহল। মোদীর অনুরোধেই রাফাল বিমান তৈরির বরাত অনিল আম্বানির সংস্থাকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিল কংগ্রেস। এই নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। তুমুল প্রতিবাদের মধ্যেই ভারতে এসে পৌঁছেছে কয়েকটি রাফাল বিমান। আরও আসার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications