অসুবিধা হলে আফগানিস্তান চলে যান, পেট্রোলের দাম নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন বিজেপি নেতা

অসুবিধা হলে আফগানিস্তান চলে যান, পেট্রোলের দাম নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন বিজেপি নেতা

গত কয়েক মাস ধরেই একাটানা বাড়তে দেখা গিয়েছে পেট্রোপণ্যের দাম। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতেও নাভিশ্বাস ওঠার জোগার আমআদমির। এদিকে বর্তমানে একাধিক রাজ্যে সেঞ্চুরি পার করছে পেট্রোলের দাম। যা নিয়ে রীতিমতো চাপে রয়েছে বিজেপি। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সম্প্রতি মেজাজ হারাতে দেখা যায় মধ্যপ্রদেশের এক বিজেপি নেতাকে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে কার্যত তেলেবেগুনে জ্বলে উঠতে দেখা যায় বিজেপি নেতা রামরতন পায়েলকে।

পেট্রোলের দাম নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন বিজেপি নেতা

পেট্রোলের দাম নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন বিজেপি নেতা

সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাগাণ্বিত হয়ে সটান তিনি উত্তর দেন, 'যাদের দাম নিয়ে সমস্যা আছে তারা কেন আফগানিস্তান চলে যাচ্ছেন না ? পেট্রোল তো ওখানে ৫০ টাকা৷ ওখান থেকে ভরিয়ে নিয়ে আসুন৷ ওখানে জ্বালানি ব্যবহার করার লোক নেই৷ সস্তাতেও পেয়ে যাবেন পেট্রোল।' এমনকী মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন করে বসেন ওই বিজেপি নেতা।

অসুবিধা হলে আফগানিস্তান চলে যান

অসুবিধা হলে আফগানিস্তান চলে যান

পাল্টা সাংবাদিককে প্রশ্ন করে বসেন তিনি। জাবাবে বলেন, 'ভারত অন্তত নিরাপদে আছে। এদিকে তৃতীয় ঢেউ আসতে চলেছে৷ গোটা দেশই এক দারুন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আর আপনি পেট্রোলের দাম নিয়ে পড়ে আছেন?' এদিকে এর আগে বুধবার রামরতন পায়ালের আর এক সহকর্মী, বিহারের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুরের মুখেও শোনা যায় কার্যত একই সুর। পেট্রোল ডিজেলের দাম নিয়ে প্রশ্ন করলেই তাঁর কড়া জবাব, 'যাঁরা ভারতে থাকতে নিরাপত্তার অভাব বোধ করেন তাঁরা আফগানিস্তান চলে যেতে পারেন। তাছাড়া ওখানে পেট্রোলের দামও সস্তা। অসুবিধা হবে না।'

 আন্তর্জাতিক বাজারে দাম কমলেও প্রভাব নেই দেশীয় বাজারে

আন্তর্জাতিক বাজারে দাম কমলেও প্রভাব নেই দেশীয় বাজারে

প্রসঙ্গত উল্লেখ্য, এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামে তার কোনও প্রভাব পড়েনি৷ তাতেও বেড়েছে উদ্বেগ। যদিও বর্তমান চিত্র বলছে টানা একমাস অপরিবর্তিত রয়েছে পেট্রল-ডিজেলের দাম। কলকাতা-সহ দেশের চার মেট্রো ও ছোট-বড় নানা শহরেই বাড়েনি পেট্রল-ডিজেলের দাম। বর্তমানে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১০১.৮৪ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা প্রতি লিটার দরে বিকোচ্ছে।

 কলকাতায় কত পেট্রোল ?

কলকাতায় কত পেট্রোল ?

এদিকে কলকাতায় পেট্রোল ১০২.০৮ টাকা, ডিজেল ৯৩.০২ টাকায় বিকোচ্ছে। যদিও তাতেও যে আম-আদমির বিশেষ স্বস্তি ফিরছে এমনটা নয়। চড়া দামের জেরে ভরাডুবি হতে বসেছেন শতাধিক ছোট তেলের পাম্প মালিকেরা অনেক পাম্পই লোকসানের মুখে পড়ে বন্ধ হয়েও গিয়েছে। কেন্দ্র তেলের দাম বাড়ালেও পেট্রোল পাম্প মালিকদের কমিশন বিগত ৪ বছরে একটাকাও বাড়েনি বলে জানা যাচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+