মুখ্যমন্ত্রী পদের বিনিময়ে লোকসভায় কংগ্রেসের সঙ্গে জোট, বলছে টিআরএস

লোকসভা ভোটের আগে তেলেঙ্গানা থেকে ফায়দা তুলতেই জোরজবরদস্তি তেলেঙ্গানা বিল সংসদে পাশ করিয়েছে কংগ্রেস। মনে করা হয়েছিল, ওই অঞ্চলের ১৭টি লোকসভা আসনের সিংহভাগে লড়বে টিআরএস। বাকি কিছু আসন জুটবে কংগ্রেসের বরাতে। মনে করা হচ্ছিল, কংগ্রেসকে পাঁচ-ছ'টি আসন হয়তো ছেড়ে দেবে টিআরএস। একটি প্রাক-নির্বাচনী সমীক্ষায় দাবি করা হয়, সেক্ষেত্রে মাত্র একটি আসনে জিততে পারে কংগ্রেস। কিন্তু, সত্যিই যদি টিআরএস কংগ্রেসকে বেশি আসন ছেড়ে দেয়, তা হলে তুলনায় ভালো ফল করবে সোনিয়া গান্ধীর দল।
টিআরএস নেতা কেশব রাও জানান, "কংগ্রেসকে এখানে সুযোগ দিতে তৈরি আমরা। বিনিময়ে চন্দ্রশেখর রাওকে তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দিক কংগ্রেস।"
গতকাল কে চন্দ্রশেখর রাও বৈঠক করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। সেটা অবশ্য ছিল সৌজন্যমূলক সাক্ষাৎকার। রাজনীতি নিয়ে কথা হয়নি। বিশ্বস্ত সূত্রের খবর, গতকাল রাতেই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ফোন করেন চন্দ্রশেখর রাও-কে। লোকসভা ভোটে কংগ্রেস-টিআরএস জোট নিয়ে কথা হয়। সেখানে অবশ্য নিজের মুখ্যমন্ত্রিত্বের বিষয়টি তোলেননি চন্দ্রশেখর রাও। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন তিনি। ইতিমধ্যে বিজেপি-ও তেলেঙ্গানায় টিআরএসের সঙ্গে জোট গঠন করতে চেয়ে বার্তা পাঠিয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications