দেশে করোনার দ্বিতীয় তরঙ্গের জন্য দায়ী কারা, চাঞ্চল্যকর তথ্য আইসিএমআর-এর

করোনা ভাইরাস মিউট্যান্টের (coronavirus mutant) কারণেই দেশে করোনার দ্বিতীয় তরঙ্গ (second wave) তৈরি হয়েছে। আইসিএমআর (icmr) -এর পর্যবেক্ষণে এমনটাই উঠে এসেছে। এর পিছনে বিদেশি পর্যটকদের অবদানের কথাও উল্লেখ করা হয়েছে।

করোনা ভাইরাস মিউট্যান্টের (coronavirus mutant) কারণেই দেশে করোনার দ্বিতীয় তরঙ্গ (second wave) তৈরি হয়েছে। আইসিএমআর (icmr) -এর পর্যবেক্ষণে এমনটাই উঠে এসেছে। এর পিছনে বিদেশি পর্যটকদের অবদানের কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়াও দেশে তা ছড়িয়ে পড়ার জন্য পরিযায়ী শ্রমিক এবং ধর্মীয় সমাবেশকেও দায়ী করা হয়েছে।

দায়ী কারা

দায়ী কারা

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, করোনার দ্রুত ছড়িয়ে পড়ার পিছনে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা। এছাড়াও ধর্মীয় সমাবেশগুলি থেকেও ছড়িয়েছে করোনা। সার্স সিওভি-২ ভ্যারিয়েন্টের অ্যামাইনো অ্যাসিড পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, বর্তমান স্ট্রেনের হোস্টের দেহেই দ্রুত অভিযোজিত হয়েছে।

 রয়েছে তিনটি ভ্যারিয়েন্ট

রয়েছে তিনটি ভ্যারিয়েন্ট

ভারতে এখনও পর্যন্ত তিনটি ভ্যারিয়েন্টের কথা উঠে এসেছে। এর মধ্যে রয়েছে B.1.1.7 লিনিয়েজ, ভ্যারিয়েন্ট অফ কনসার্ন এবং B.1.351লিনিয়েজ। এই তিনটি ভ্যারিয়েন্ট উদ্বেগ জনক হয়ে উঠেছে। কেনা এগুলি অ্যান্টিজেনিক ড্রিফট, দ্রুত সংক্রমণের ক্ষমতা এবং প্রতিরোধ শক্তিকে ফাঁকি দিতে পারছে। বর্তমানে ভারতের সার্স সিওভি-২-এর মধ্যে নতুন একটি লিনিয়েজ B.1.617 পাওয়া গিয়েছে, যা কিনা ডাবল মিউট্যান্ট হিসেবে পরিচিত ( E484Q এবং L452R)। যা কিনা দ্রুতগতিতে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে।

বিভিন্ন রাজ্য থেকে বাড়তি তথ্য

বিভিন্ন রাজ্য থেকে বাড়তি তথ্য

গত বছরের জানুয়ারি থেকে অগাস্টের মধ্যে ভারতের সার্স সিওভি-২র ক্রম বিশ্লেষণ করে দেখা গিয়েছে, সেখানের স্পাইক প্রোটিনে E484Q-এর মিউটেশন দেখা গিয়েছে। যার ক্রম দেখা গিয়েছে গত মার্চ থেকে জুলাইয়ের মধ্যে মহারাষ্ট্রে। এছড়াও তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং অসমে গত মে থেকে প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দেওয়া N440K অ্যামাইনো অ্যাসিড স্পাইক প্রোটিনে পাওয়া গিয়েছে।

এবার বাড়িতেই র‍্যাট

এবার বাড়িতেই র‍্যাট

মঙ্গলবার আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, উপসর্গযুক্ত ব্যক্তি এবং, যাঁরা ইতিমধ্যেই করোনা পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন, তাঁদের সংস্পর্ষে যাঁরা এসেছেন, তাঁদের জন্য বাড়িতেই র‍্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের পরামর্শ দিয়েছে। এব্যাপারে আইসিএমআর বলেছে নির্বিচারে টেস্টির করা উচিত হবে না। ব্যবহারকারীর ম্যানুয়ালে নির্মাতা সংস্যা যে পদ্ধতি অনুসরণের কথা বলেছে, সেই ভাবেই তা করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+