করোনা যুদ্ধে আশা যোগাচ্ছে কো-ভ্যাক্সিন! প্রথম পর্যায়ের ট্রায়ালে আশাব্যঞ্জক ফল

করোনা যুদ্ধে আশা যোগাচ্ছে কো-ভ্যাক্সিন! প্রথম পর্যায়ের ট্রায়ালে আশাব্যঞ্জক ফল

রাশিয়ার করোনা ভ্যাকসিন নিয়ে যখন চড়ছে উত্তেজনার পারদ তখনই করোনা ভ্যাকসিন আবিষ্কারের পথে আরও একধাপ এগিয়ে গেল ভারত। চলতি সপ্তাহের প্রথমেই দীর্ঘ গবেষণার পর রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের হাত ধরে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের মুখ দেখে সারা পৃথিবীর মানুষ। যদিও এই ভ্যাকসিন এখনও তৃতীয় পর্বের মানব ট্রায়াল সম্পন্ন করেনি বলে ইতিমধ্যেই এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমতাবস্থায় ভারতের তৈরি কো-ভ্যাক্সিন প্রাথমিক ট্রায়ালে সুরক্ষিত বলে প্রমাণিত হয়েছে বলে জানা যাচ্ছে।

করোনা যুদ্ধে আশা যোগাচ্ছে কো-ভ্যাক্সিন! প্রথম পর্যায়ের ট্রায়ালে আশাব্যঞ্জক ফল

এদিকে ভারত বায়োটেকের সঙ্গে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) যৌথ উদ্যোগেই তৈরি হচ্ছিল করোনার ভারতী প্রতিষেধক কোভ্যাক্সিন। গত থেকেই শুরু হয় ক্লিনিক্যাল ট্রায়াল। প্রয়োগ করা হয় মানব দেহেও। প্রাথমিক পর্বের এই পরীক্ষার রিপোর্ট যথেষ্ট ইতিবাচক বলেই জানাচ্ছেন গবেষকেরা।

বর্তমানে ভারত বায়োটেক ও আইসিএমআর এর পক্ষ থেকে জানান হয়েছে প্রথম পর্বের ক্লিনিক্যাল পরীক্ষার প্রাথমিক পরীক্ষার ফলাফল অনুসারে এই প্রতিষেধক যথেষ্ট নিরাপদ। সূত্রের খবর, দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে। প্রসঙ্গত উল্লেখ্য জুলাই মাসের ২৪ তারিখ দিল্লির এইমসে এই ভ্যাকসিনের ইউম্যান ট্রায়াল শুরু হয়। সূত্রের খবর, প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষা চালানো হয়। যারা প্রত্যেকেই বর্তমানে সুস্থ আছে এবং কোনও পাশ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। পরবর্তী ধাপে এইমস ছাড়াও আরও বেশ কিছু স্বাস্থ্য কেন্দ্রে ৭৫০ জনের উপর কোভ্যাক্সিনের হিউম্যাল ট্রায়াল চালানো হতে পারে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+