সময়মতো রাফালে যুদ্ধবিমান হাতে পেলে বালাকোটের হামলা অন্যরকম হতো, দাবি বায়ুসেনা প্রধানের
সময়মতো ভারতীয় বায়ুসেনায় হাতে রাফালে যুদ্ধবিমান চলে এলে বালাকোটের হামলার ফল আরও বেশি করে ভারতের পক্ষে থাকত।
সময়মতো ভারতীয় বায়ুসেনায় হাতে রাফালে যুদ্ধবিমান চলে এলে বালাকোটের হামলার ফল আরও বেশি করে ভারতের পক্ষে থাকত। এমনটাই দাবি করলেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া। এরোস্পেস এর একটি আলোচনাসভায় উপস্থিত হয়ে এই মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, বালাকোট হামলায় প্রযুক্তি আমাদের সঙ্গে ছিল। প্রায় নিখুঁতভাবে অপারেশন করা হয়েছে। কারণ আমরা মিগ ২১, বাইসন ও মিরাজ ২০০- বিমান আপগ্রেড করেছিলাম। তবে ফলাফল আরও ভালো হতো যদি সময়ে আমরা রাফালে বিমান হাতে পেতাম।
গত মার্চ মাসে ধানোয়া জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হতে চলেছে রাফালে বিমান। বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান ছাড়া পাওয়ার পর সাংবাদিক সম্মেলনে ধানোয়া এই মন্তব্য করেছিলেন।
প্রসঙ্গত, ভারত ফরাসি সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফালে জেট কিনছে। সীমান্তপার সন্ত্রাস ঠেকাতে এই যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার ক্ষমতা একলাফে অনেকটা বাড়িয়ে দেবে। এটা হাতে থাকলেই বালাকোটের ফলাফল আরও ভালো হতো বলেই জানিয়েছেন বায়ুসেনা প্রধান।












Click it and Unblock the Notifications