'আমি রাজ্যের মানুষকে সতর্ক করেছি', 'বাংলা-কেরল'কে নিয়ে করা মন্তব্যের সাফাই দিলেন যোগী
'আমি রাজ্যের মানুষকে সতর্ক করেছি', 'বাংলা-কেরল'কে নিয়ে করা মন্তব্যের সাফাই দিলেন যোগী
১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার আগের দিনই রাজ্যের মুখ্যমন্ত্রী ও ইউপি বিধানসভা লড়াইয়ে বিজেপির মুখ যোগী আদিত্যনাথ ভোটারদের সতর্ক করেছিলেন৷ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলোন, রাজ্যের ভবিষ্যৎ-এর কথা ভেবে ভোটাররা যাতে কোন ভুল না করেন৷ নাহলে উত্তরপ্রদেশের অবস্থা কাশ্মীর, কেরল কিংবা বাংলার মতো হবে! যোগীর এই বক্তব্য নিয়ে রীতিমতো সমালোচনা শুরু করে বাংলা ও কেরলে বিজেপির বিরোধিরা৷ এরপরই উত্তরপ্রদেশে দ্বিতীয় দফা ভোটের আগে সংবাদমাধ্যম নিজের বক্তব্যের সাফাই দিলেন যোগী।

একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যোগী বলেন, 'পশ্চিমবঙ্গ থেকে লোক এসে উত্তরপ্রদেশে বিশৃঙ্গলা ও অরাজকতা তৈরি করতে চাইছে। তাই মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাজ্যবাসীকে সতর্ক করেছেন৷ এটা তাঁর কর্তব্য।' এরপরই বাংলায় হওয়া ভোটের আগের ও পরের রাজনৈতিক হিংসার কথা উল্লেখ করে তৃণমূল সরকারের সমালোচনা করেন যোগী৷
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের রাজ্যে প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। কোথাও বুথ জ্যাম, মারপিট, বিরোধিদের উপর আক্রমণের ঘটনা কি ঘটেছে? অন্যদিকে বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপি কর্মীদের ঘরছাড়া হতে হয় খুন হতে হয়। পশ্চিমবঙ্গে 'পোস্ট পোল ভায়োলেন্স' যে নিদর্শন রয়েছে তা কি উত্তররপ্রদেশের কোথাও বিজেপি শাসনে দেখা গিয়েছে?'এরপরই যোগী আরও বলেন, একই অবস্থা কেরলেও সেখানেও মারধোর, খুন করে সরকার বিরোধীদের কন্ঠরোধ করার চেষ্টা করা হয়।'
এরপর আবার উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচনের তুলনা টেনে যোগী বলেন, যদি তিনি তাঁর রাজ্যের মানুষকে সতর্ক না করেন তাহলে আগ্রাসী, স্বৈরতান্ত্রিক হিংসা তাঁর রাজ্যেও প্রবেশ করবে সে কারণেই তিনি ওই মন্তব্য করেছেন।' প্রসঙ্গত সম্প্রতি উত্তরপ্রদেশে গিয়ে অখিলেশের হয়ে প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অখিলেশের পাশ থেকে যোগী আদিত্যনাথকে আক্রমণ শানিয়েছেন৷ এরপরই যোগী আদিত্যনাথ সংবাদমাধ্যমে আক্রমণ শানিয়েছেন। দ্বিতীয় দফা ভোটের আগে যোগী সংবাদমাধ্যমে আরও বলেন, 'একটি গণতন্ত্র, কোনও সরকার যদি জাতি, ধর্মের উপর ভিত্তি করে উন্নয়নে বিভাজন করে তবে সেটিই গণতন্ত্রের জন্য সবচেয়ে খারাপ অবস্থা।'












Click it and Unblock the Notifications