আমি ক্ষমতা চাই না, মানুষের জন্যে কাজ করে যেতে চাই! কেন এমন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আমি ক্ষমতা চাই না! মানুষের জন্যে কাজ করতে চাই। মন কি বাত অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রবিবার ৮৩ নম্বর মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এই অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত যোজনাতে যে সমস্ত
আমি ক্ষমতা চাই না! মানুষের জন্যে কাজ করতে চাই। মন কি বাত অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রবিবার ৮৩ নম্বর মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এই অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত যোজনাতে যে সমস্ত মানুষেরা সুবিধা পেয়েছেন তাঁদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী।
আয়ুষ্মান ভারত যোজনা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ একটি স্কিম। এই স্কিমের মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন সাধারণ মানুষ। এদিন এই অনুষ্ঠানে সুবিধা পেয়েছেন এমন মানুষদের সঙ্গে মিলিত হন প্রধানমন্ত্রী।
আর সেখানেই এহেন মন্তব্য করেন তিনি। পাশাপাশি করোনা নিয়ে সাধারন মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শও দেন মোদী।

সেবার জন্যে এই পদ!
এদিন মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, জালাউন একটি নদী রয়েছে। নুন নদী। স্থানীয় কৃষকদের জলের একটা চাহিদা মেটাত এই নদী। কিন্তু ধীরে ধীরে এই নুন নদী হারিয়ে যাচ্ছিল। এই অবস্থায় জালাউনের মানুষদের সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এই নদী ফের একবার বইতে শুরু করেছে। আর এই উদাহারণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমি আজও ক্ষমতা নিয়ে ভাবি না, আগামিদিনে ক্ষমতা নিয়ে ভাবছি না। শুধু মানুষের সেবা করে দিতে চাই। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর মতে, আমার জন্যে প্রধানমন্ত্রীর পদ ক্ষমতার জন্যে, সেবা করার জন্যে।

প্রকৃতির আসল ফেরানো দরকার
এদিন প্রধানমন্ত্রী মোদী বক্তব্যে পরিবেশ নিয়েও একাধিক কথা উঠে আসে। তিনি বলেন, গোটা দেশের একাধিক রাজ্যে প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। কিছু মানুষ এখনও প্রকৃতিকে বাচিয়ে রাখার কাজ করে যাচ্ছেন। তাঁদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এই সমস্ত মানুষ দেশের মানুষের কাছে প্রেরণার বলেও দাবি তাঁর। এছাড়াও আরও বেশ কিছু প্রসঙ্গেও কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী।

স্টার্টআপের প্রসংসা
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দেশের স্টার্ট আপের প্রশংসাও করেন। তিনি বলেন, ভারত উন্নয়নের দিকে ঘুরে দাড়াচ্ছে। শক্তিশালী হচ্ছে। আর তা বলতে গিয়ে তিনি বলেন এই মুহূর্তে দেশের যুবকরা শুধু চাকরি খুজছেন না, তাঁরা চাকরি তৈরিও করছেন। তৈরি হচ্ছে একাধিক স্টার্টআপ সংস্থা। এই মুহূর্তে সংস্থার টার্নওভার মোটা অংকের। বলেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের প্রশংসা করতে গিয়ে তিনি আরও বলেন, দেশের নতুন প্রজন্ম তিন ধরনের। আইডিয়া-ইনোভেটিভ এবং ইনোভেটিভ। তাঁরা রিস্ক নিতে ভালোবাসেন এবং স্পিরিট দিয়ে সেই কাজ করে থাকে বলে মত তাঁর।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications