Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'আমি হেমা মালিনী হতে চাই না', বিজেপির আমন্ত্রণ নিয়ে ফের তোপ দাগলেন, জয়ন্ত চৌধুরী

'আমি হেমা মালিনী হতে চাই না', বিজেপির আমন্ত্রণ নিয়ে ফের তোপ দাগলেন, জয়ন্ত চৌধুরী

বিজেপির পক্ষ থেকে আমন্ত্রণ গিয়েছিল একবার, কিন্তু আরএলডি প্রধান জয়েন্ত চৌধুরি সেই আমন্ত্রণের সমালোচনার কোনও সুযোগই ছাড়ছেন না৷ এর আগে বিভিন্ন নির্বাচনী সভা থেকে জয়েন্ত চৌধুরি বিজেপির সমালোচনা করেছিলেন, এবার আবারও একবার টিম অমিত শাহের সমালোচনা শোনা গেল জয়ন্তর মুখে।

আমি হেমা মালিনী হতে চাই না, বিজেপির আমন্ত্রণ নিয়ে ফের তোপ দাগলেন, জয়ন্ত চৌধুরী

মঙ্গলবার মথুরায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে তাঁকে বিজেপিতে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে জয়ন্ত বলেন, 'আমি হেমা মালিনী হতে চাই না, আমাকে খুশি করে আপনি কী পাবেন?' শেষ একবছরে কৃষক বিক্ষোভের সময় কৃষকদের মৃত্যুর বিষয়ে আরএলডি নেতা বিজেপিকেও কটাক্ষ করেছেন এবং লখিমপুর খেরি ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগ দাবি করেছেন। জয়ন্ত এদিন বলেন, তারা (বিজেপি) ৭ জন কৃষকের পরিবারের জন্য কী করেছে, কেন (অজয় মিশ্র) মন্ত্রী ইস্তফা দিচ্ছে না? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি জাট নেতাদের সঙ্গে বৈঠকের সময় বলেছিলেন যে জয়ন্ত চৌধুরী 'ভুল দল' বেছে নিয়েছেন।

প্রসঙ্গত, জয়ন্ত চৌধুরীর আরএলডি এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং এতেই জাট ভোটে সপার ভাগ বসানোর ভয় পাচ্ছে বিজেপি৷ তাই বিজেপির একাধিক শীর্ষ নেতা জয়ন্তকে বিজেপিতে আমন্ত্রণ জানিয়েছেন। যদিও বারবার সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে কড়া ভাষায় বিজেপির সমালোচনা করে আসছেন জয়ন্ত৷ তবে এবারই প্রথম বিজেপির সমালোচনা করতে গিয়ে হেমা মালিনীর নাম নিলেন জয়ন্ত।

তবে এটিই প্রথম নয় যখন একজন রাজনীতিবিদ ভোট প্রচারের সময় কোন অভিনেত্রীর রেফারেন্স এনেছেন। মহারাষ্ট্রের মন্ত্রী এবং শিবসেনা নেতা গুলাবরাও পাটিল ২০৩১ সালে জলগাঁও জেলার তার নির্বাচনী এলাকার রাস্তাগুলিকে অভিনেতা থেকে পরিণত রাজনীতিবিদ হেমা মালিনীর গালের সঙ্গে তুলনা করে বিতর্ক করেছিলেন। পাটিল সে সময় একটি জনসভায় বলেছিলেন যে লোকে এসে তার নির্বাচনী এলাকার রাস্তাগুলি দেখুন৷ রাস্তাগুলির ভাল অবস্থার কথা প্রকাশ করতে গিয়ে তিনি জানিয়েছিলেন তাঁর এলাকার রাস্তাগুলি হেমা মালিনীর গালের মতো মসৃণ না হলে তিনি পদত্যাগ করবেন।

এই বক্তব্যটি বিরক্তিকর বলে মন্তব্য করেছিলেন বিজেপির সাংসদ হেমা মালিনী, তিনি জানিয়েছিলেন, আমি আমার গালকে নিরাপদে রাখি। এই ধরনের বক্তব্যের একটি প্রবণতা লালুজি কয়েক বছর আগে শুরু করেছিলেন এবং অনেকেই এই প্রবণতা অনুসরণ করেছেন। এটি করা উচিত নয়। এই ধরনের মন্তব্যগুলি ভাল নয়, যে কোনও মহিলার জন্যইমএরকম কোনও মন্তব্য হওয়া উচিত নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+