মোদীকে নিয়ে খুরশিদের মন্তব্য সমর্থন করছি না: রাহুল গান্ধী

এদিন বিতর্কিত বিষয়টি নিয়ে রাহুলের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি এমন ভাষাকে সমর্থন করি না। রাজনীতিতে ভদ্রতাজ্ঞানটুকু থাকা উচিত।"
রাহুল গান্ধীর এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই চাপে পড়েন যাবেন সলমন খুরশিদ। কারণ, বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে 'নপুংসক' বলার পর খুরশিদ ক্ষমা চাননি। উল্টে বলেছিলেন, "যা বলেছি, ঠিক বলেছি।"
রাহুল গান্ধীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী মণীশ তিওয়ারি বলেছেন, "উনি (রাহুল গান্ধী) যা বলেছেন, সেটাই কংগ্রেসের অবস্থান। বিজেপি যদি ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে খারাপ ভাষা ব্যবহার করে তবুও আমরা ভদ্রতা বজায় রেখে তার জবাব দেব।"
প্রসঙ্গত, কিছুদিন আগে ফারুখাবাদের কংগ্রেস সাংসদ তথা বিদেশমন্ত্রী সলমন খুরশিদ বলেছিলেন, "নরেন্দ্র মোদী নপুংসক। তাই গুজরাত দাঙ্গা আটকাতে পারেননি।" ভোটের মুখে এ নিয়ে জলঘোলা শুরু হয়। বিজেপি পাল্টা 'উন্মাদ' বলে বর্ণনা করে সলমন খুরশিদকে। এ দিন রাহুল গান্ধীর ব্যাখ্যার পর বিষয়টিতে দাঁড়ি পড়ে যাবে বলে মনে করা হচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications