বাহুবলী ২ : সিনেমার টিকিট পেতে ৩ কিলোমিটার লম্বা লাইন
স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ বেরিয়েছে, সেখানে দেখা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে হাজারে হাজারে লোক লাইনের ভিড়ে দাঁড়িয়ে রয়েছে। এবং সেই লাইন তিন কিলোমিটার লম্বা।
হায়দ্রাবাদ, ২৭ এপ্রিল : বাহুবলী ২ মুক্তি পেতে আর ২৪ ঘণ্টাও বাকী নেই। তার আগে এই সিনেমা নিয়ে মাত্রাতিরিক্ত আগ্রহ তৈরি হয়েছে। বস্তুত গত একবছর ধরেই সিনেমাপ্রমীরা অপেক্ষা করছিলেন কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বাহুবলী সিনেমাটি। আর মুক্তির আগের দিন তাই কার্যত বাঁধ ভেঙেছে সবকিছুর।
বাহুবলী ২ সিনেমা নিয়ে অজানা তথ্য জেনে নিন একনজরে
বাহুবলী মূলত তৈরি তেলুগু ভাষায় আর তাই গোটা অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছে বাহুবলী 'ঝড়'। সিনেমার টিকিট পাওয়ার জন্য সেরাজ্যে মারকাটারি অবস্থা। শুক্রবার থেকে শুরু হতে চলা উইকএন্ডের টিকিট হাতে পাওয়ার জন্য সকলে প্রাণপাত করছেন।

স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ বেরিয়েছে, সেখানে দেখা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে হাজারে হাজারে লোক লাইনের ভিড়ে দাঁড়িয়ে রয়েছে। এবং সেই লাইন তিন কিলোমিটার লম্বা। প্রসাদ আইম্যাক্স থিয়েটারের বাইরে এই লাইন পড়েছে। ভোর সাতটা সময়ে নেওয়া সেই ভিডিওয় এই ছবি ধরা পড়েছে।
ভিড়ের মধ্যে কেউ কেউ টিকিট পেয়েছেন। তবে বেশিরভাগই নিরাশ হয়ে ফিরেছেন। এছাড়া অনলাইনে টিকিট কাটতে গিয়েও একইভাবে হতাশার স্বীকার হতে হয়েছে সিনেমাপ্রেমী দর্শককে।
অন্ধ্রপ্রদেশে বাহুবলী ২ সিনেমার টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। কোথাও কোথাও তা ১ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে। চাহিদা এমনই যে এই দামেও টিকিট পাওয়া যাচ্ছে না।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications