আসছে আরও এক দেশীয় ভ্যাকসিন, করোনা লড়াইয়ে ছাড়পত্র দিল কেন্দ্র
আসছে আরও এক দেশীয় ভ্যাকসিন, করোনা লড়াইয়ে ছাড়পত্র দিল কেন্দ্র
কোভিড সংক্রমণের দাপট ও ভ্যাকসিন নিয়ে হাহাকারের মাঝে দেশবাসীকে আশার আলো দেখাচ্ছে নতুন ভ্যাকসিন৷ কোভিসিল্ড, কোভ্যাকসিনের পর এবার হায়দরাবাদের বায়োলজিক্যাল-E কোম্পানিকে ভ্যাকসিনের ছাড়পত্র দিল কেন্দ্র। পাশাপাশি হায়দরাবাদের কোম্পানির থেকে ৩০কোটি ভ্যাকসিন কেনার অগ্রীম বরাত দিল কেন্দ্র।

কবে থেকে পাওয়া যাবে এই ভ্যাকসিন?
আরবিডি প্রোটিনের এই ভ্যাকসিন খুব শীঘ্রই মার্কেটে আসতে চলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বায়োলজিক্যাল-E র তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষের মুখে। কোভিশিল্ড দেশে তৈরি হলেও বিদেশি সংস্থা অ্যাস্ট্রোজেনকার ফর্মুলা মেনে তৈরি৷ তাই কোভ্যাকসিনের পর বায়োলজিক্যাল-E হল ভারতীয় ফর্মুলায় তৈরি দ্বিতীয় কোভিড-ভ্যাকসিন। অগাস্ট থেকে ডিসেম্বর ২০২১-র মধ্যেই এই ভ্যাকসিনের টিকা নিতে পারবেন ভারতীয়রা। এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে৷

এই ভ্যাকসিনও কি ফ্রিতে নিতে পারবেন ভারতীয়রা?
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ৩০ কোটি ভ্যাকসিন ডোজের জন্য বায়োলজিক্যাল-E কে আমাগ ১৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে৷ ভারতের কোভিড সুরক্ষা মিশনের আওতায় কোম্পানিটিকে গবেষণা ও উৎপাদনের জন্য আরও আর্থিক সহায়তার কথা বলা হয়েছে৷ অন্যদিকে কয়েকদিন আগেই কেন্দ্র জানিয়েছে অগাস্ট মাসের শুরু থেকে প্রতিদিন ১ কোটি ভ্যাকসিনেশনের পথে হাঁটবে ভারত। স্বাভাবিকভাবেই ধরা যায় বায়োলজিক্যাল-E র এই ভ্যাকসিনও বিন্যামূল্যে পেতে চলেছে ভারতবাসীরা।

কী বলছেন বিরোধীরা?
এরমধ্যেই কেন্দ্রের প্রতিদিন ১ কোটি ভ্যাকসিনেশনের প্রতিশ্রুতির সমালোচনা শুরু করেছে বিরোধীরা৷ বিরোধীদের একাংশের বক্তব্য গতবছরও আগস্ট মাসে ভ্যাকসিনেশন শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। কিন্তু আদপে চলতি বছরের গোড়ায় ভ্যাকসিন শুরু হয়। ভোটের আগে ও পরে মোদী সরকারের পক্ষ থেকে এরকম অনেক 'জুমলায়' প্রকাশ করা হয় বলে কেন্দ্রকে বিঁধছে বিরোধীরা৷
অন্যদিকে শেষ এক সপ্তাহে দেশের ৩০টি রাজ্যের ৩৪৪ টি জেলায় কোভিড সংক্রমণের হার ৫ শতাংশের নিচে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। ৭ মে-র পর থেকে কোভিড সংক্রমণ প্রায় ৬৯ শতাংশ কমেছে বলেও জানিয়েছে কেন্দ্র।












Click it and Unblock the Notifications