২০০ টাকার জন্য এতটাই নৃশংস স্বামী

২০০ টাকার জন্য স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী। ঘটনাটি রাজস্থানের উদয়পুরের। অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের

মাত্র ২০০ টাকার জন্য স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী। এমনই নৃশংস ঘটনা ঘটেছে রাজস্থানের উদয়পুরে।

২০০ টাকার জন্য এতটাই নৃশংস স্বামী

উদয়পুরের কাছে দাইয়াওয়ারা গ্রামের দুই সন্তানকে নিয়ে থাকতেন বছর ৪৫-এর রমেশচন্দ্র খারাডি এবং বছর ৪০-এর জিজা দেবীর। বাড়ির কাছেই জেসিবি দিয়ে কাজের বিনিময়ে তার চালককে টাকা দেওয়ার কথা ছিল। চালককে যে টাকা দেওয়ার কথা হয়েছিল তার থেকে ২০০ টাকা বেশি জিজা দেবী তার স্বামীর কাছ থেকে নিয়েছিলেন বলে অভিযোগ। এনিয়ে দুজনের মধ্যে ঝগড়াও হয়। এই সময় রমেশচন্দ্র খারাডি স্ত্রী জিজার গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেন। এমনটাই জানিয়েছেন, স্থানীয় পাহাডা থানার পুলিশ অফিসার।

স্ত্রীকে গায়ে আগুন লাগানো অবস্থায় ছটফট করতে দেখেও পালিয়ে যান অভিযুক্ত রমেশচন্দ্র খারাডি। এই অবস্থায় দুই সন্তান কাকার কাছে ছোটে খবর দিতে। অভিযুক্তের ভাই থাওরালাল খারাডি জিজা দেবীকে উদয়পুরের এমবি হাসপাতালে নিয়ে যান।

থাওরালাল পুলিশকে জানিয়েছেন,চিকিৎসা চলাকালীন জিজা দেবী বারবার নিজের স্বামীর বিরুদ্ধেই গায়ে আগুন দেওয়ার অভিযোগ করেছেন বলে জানিয়েছেন পাহাডা থানার তদন্তকারী অফিসার।

পুলিশি তদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিযুক্ত জমিতে মাটি খুড়তে জেসিবি ভাড়া করেছিলেন। তাকে ১৬০০ টাকা দেওয়ার ব্যাপারে কথা বলেছিলেন অভিযুক্ত। কিন্তু স্ত্রী জিজা স্বামীর কাছ থেকে ১৮০০ টাকা নেন। এতেই ক্ষেপে যান রমেশচন্দ্র খারাডি। ক্ষোভ মেটাতে স্ত্রীর গায়ে আগুন দেন তিনি।

ঘটনায় এফআইআর দায়ের করে, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+