ইশা আলিয়াকে খুনের নেপথ্যে কী মোটিভ, স্বামী-দেওরের গ্রেফতারে উঠছে প্রশ্ন
ইশা আলিয়াকে খুনের নেপথ্যে কী মোটিভ, স্বামী-দেওরের গ্রেফতারে উঠছে প্রশ্ন
হাওড়ার বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে কাকভোরে ঘটে গিয়েছিল চাঞ্চল্যকর খুনের ঘটনা। গাড়ির ভিতরে আড়াই বছরের মেয়ের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল ঝাড়খণ্ডের অভিনেত্রী ইশা আলিয়াকে। এই খুনের ঘটনায় গ্রেফতার হন মৃতার স্বামী এবং দেওরও।

বুধবার ইশা আলিয়া ওরফে রিয়া কুমারী খুন হওয়ার পর থেকেই তদন্তকারীদের সন্দেহের তালিকায় ছিল স্বামী প্রকাশ কুমার। তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। আর প্রকাশের ভাই সন্দীপ কুমারকে গ্রেফতার করা হয় শুক্রবার। রিয়ার দাদার করা অভিযোগের ভিত্তিকে প্রকাশ ও সন্দীপকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ধৃত সন্দীপ কুমারের দাবি, বাগনান থানায় তিনি জানতে যান, কী ঘটনা ঘটেছে, কেন খুন হলেন তাঁর বৌদি। আর সেখানে যেতেই তাকে গ্রেফতার করা হয়। সন্দীপ পেশায় শ্যুটিং কোচ। রিয়ার পরিবার তাঁদের বদনাম করতে চাইছে বলেও সন্দীপ দাবি করেন।
এদিকে ইশা ওরফে রিয়ার স্বামী প্রকাশ কুমারও নিজের দাবিতে অনড় থেকেছেন। তাঁকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে রিয়া খুনের ঘটনায় একাধিক মিসিং লিঙ্ক থেকে গিয়েছে। মৃতার স্বামী প্রকাশ কুমারের বয়ানে নানা অসঙ্গতি মিলেছে। তার ফলে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
রিয়ার স্বামী প্রকাশ জানিয়েছিল, গাড়িতে বসে থাকা অবস্থায় দুষ্কৃতীরা গুলি করে খুন করে পালিয়ে যায়। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, রিয়াকে গুলি করা হয় শুয়ে থাকা অবস্থায়। সেখানেই রয়ে যায় মিসিং লিংক। তবে কি রিয়াকে তাঁর স্বামীর হাতেই খুন হতে হয়েছে?
রিয়া খুনের পর প্রকাশ তাঁর অভিযোগে উল্লেখ করেন, গাড়ি থামিয়ে তিনি টয়লেটে গিয়েছিলেন, তখন ঘটনাটি ঘটে। একটি চার চাকা গাড়ি থেকে নেমে তিন দুষ্কৃতী তাঁর স্ত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে। কিন্তু তাঁর এই তত্ত্ব মানতে নারাজ পুলিশ। প্রশ্ন উঠছে অনেক। সেই মিসিং লিঙ্কগুলি বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
পুলিশ ঘটনার পরই স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেই ঘটনার পুনর্গঠন করেছিলেন। তাতেও সমাধান হয়নি এই হত্যা রহস্যের। ছিনতাইকারীরা কোথা থেকে এল, আদৌ চার চাকা নিয়ে কোনও ছিনতাইকারী এসেছিল কি না, নাকি এটা কোনও সাজানো চিত্রনাট্য, তা জানার চেষ্টা চালায় পুলিশ। এরপর রিয়ার দাদার অভিযোগের ভিত্তিতে প্রকাশ ও তার ভাই সন্দীপকে গ্রেফতার করে।
-
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায় -
উড়ানে বড় স্বস্তি! ৬০ শতাংশ আসন ফ্রি, একসঙ্গে বসবে পরিবার, নতুন নিয়মে বদলাচ্ছে উড়ান পরিষেবা -
ভোটের আগে একসঙ্গে ১১ জেলায় জেলাশাসক বদলি, উত্তরবঙ্গে বড়সড় রদবদল -
গ্যাসের সঙ্কট ও কালোবাজারি ঠেকাতে কড়া কেন্দ্র, বাড়ছে পাইপ গ্যাসের সরবরাহ -
নির্বাচনের আগে ফের পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে পাঁচ ডিআইজি অপসারণে কমিশনের কড়া পদক্ষেপ -
বাড়বে জয়ের মার্জিন, ১ লাখ ভোট টার্গেট করে প্রচার শুরু দিলীপ ঘোষের












Click it and Unblock the Notifications