মোবাইলের পাসওয়ার্ড না দেওয়ায় সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুন করাল স্বামী
লখনৌ, ৭ সেপ্টেম্বর : স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে নানা ধরনের খবর প্রতিদিন খবরে আসে। তবে এমন ঘটনাও যে ঘটতে পারে তা কল্পনা করাও কঠিন। স্ত্রীর মোবাইলের পাসওয়ার্ড চেয়েছিল স্বামী। দেয়নি স্ত্রী। আর সেই রাগে স্ত্রীকে ভাড়াটে খুনি পাঠিয়ে স্ত্রীকে খুন করাল স্বামী। [গ্রেফতার হয়ে পুলিশকে ধন্যবাদ জানাল ৬টি খুনের আসামি 'ডক্টর ডেথ'!]
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসির কোতয়ালি থানা এলাকায়। স্ত্রী পুনম বর্মার স্মার্টফোনে প্যাটার্ন লক ছিল। সেটা খুলতে চেয়েও পারেনি বিনীত বর্মা। পুনমকে জিজ্ঞাসা করলেও সে পাসওয়ার্ড দেয়নি। [১ থেকে ১৩ পর্যন্ত সংখ্যা বলতে না পারায় ৬ বছরের মেয়েকে খুন করল বাবা]

আর এই ঘটনার পরই রাগ চড়ে যায় বিনীতের মাথায়। সে কানপুরে গিয়ে ভাড়াটে খুনিদের টাকা দিয়ে ভাড়া করে। পরিকল্পনামাফিক এরপরে গতমাসের ২৯-৩০ তারিখ নাগাদ ভাড়াটে খুনিরা গলা টিঁপে পুনমের হত্যা করে। [বিয়ের প্রস্তাব না মানায় প্রকাশ্য রাস্তায় তরুণীর ঠোঁট চিরে নৃশংস খুন]
পুলিশ ঘটনার তদন্তে নামলে তাদের বিভ্রান্ত করে বিনীত। তবে পুলিশের সন্দেহ হওয়ায় জেরা শুরু হলে তাতেই ভেঙে পড়ে অপরাধ স্বীকার করে বিনীত। জানায়, সেই নিজের স্ত্রী পুনমকে হত্যা করেছে। সঙ্গে দুই ভাড়াটে খুনি থাকার কথাও স্বীকার করেছে সে। [মদ্যপ অবস্থায় দেওয়ালে মাথা থেঁতলে স্ত্রীকে খুন করে মৃতদেহর সঙ্গে যৌনমিলন স্বামীর!]
বিনীতের কথা শুনে এরপর তল্লাশি চালিয়ে পুলিশ লক্ষ্মণ কুমার ও কমল কুমার নামে দুই ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে। এরাও পুলিশের কাছে নিজেদের দোষ কবুল করেছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications