বিয়ের ৪ দিনের মাথায় স্ত্রীকে খুন করে মৃতদেহের অঙ্গচ্ছেদ, গ্রেফতার স্বামী
বিয়ের ৪ দিনের মাথায় স্ত্রীকে খুন করে মৃতদেহের অঙ্গচ্ছেদ, গ্রেফতার স্বামী
২৩ বছর বয়সী এক গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধার হল মুম্বইয়ের এক নালা থেকে। বিয়ের ৪ দিনে মাথায় মৃতা
প্রিয়ঙ্কা গুরাভকে হত্যা করে তার অঙ্গচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় প্রিয়াঙ্কার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৫ মে থেকে প্রিয়ঙ্কা নিখোঁজ ছিল। তারপর, এতদিন বাদে তাঁর মস্তক বিহীন দেহ উদ্ধার হয় নভি মুম্বই থেকে। তাঁর দেহটি পাওয়া যায় এক নালা থেকে। ছিন্নভিন্ন প্রিয়াঙ্কার দেহে একটি ট্যাটু থেকে তাঁর পরিচিতি জানা যায়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা প্রিয়াঙ্কার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনই প্রিয়াঙ্কাকে খুন করে তাঁর মৃতদেহের অঙ্গচ্ছেদ করে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। এই কাজে তাদের দুর্গেশ পাটওয়া বলে এক ব্যক্তি সাহায্য করেছে বলে মনে করছে পুলিশ। তাই দুর্গেশকেও গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ১৩ তারিখ প্রিয়ঙ্কার দেহ থেকে বিচ্ছিন্ন করা পা পাওয়া যায় মুম্বইয়ের কাছে বদলাপুর থেকে কাছে । এনটাই দাবি পুলিশ সূত্রে। জানা গিয়েছে, বাড়িতে মুখে বালিশ চাপা দিয়ে প্রিয়াঙ্কাকে মেরে ফেলে তাঁর স্বামী। তারপর তাঁর দেহকে টুকরো করা হয়।












Click it and Unblock the Notifications