জেএনইউ-র ঘটনায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ শতাধিক শিক্ষকের
জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ শতাধিক শিক্ষকের
গত কয়েকদিন ধরেই ছাত্র আন্দোলনের জেরে উত্তাল দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। এদিন বিশ্ববিদ্যালয়ের মোট ১১৩ জন শিক্ষক জেএনইউ টিচার্স অ্যাসোসিয়েশন (জেএনইউটিএ) থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। এর কারণ হিসেবে শিক্ষকদের ওপর আন্দোলনকারী ছাত্রদের হামলার বিষয় সম্পর্কে জেএনইউটিএর কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করেছেন ওই শিক্ষকরা।

হস্টেলের ফি বৃদ্ধির সম্পূর্ণ প্রত্যাহারে দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন জেএনইউয়ের পড়ুয়ারা। সূত্রের খবর, এই অবস্থায় তিনজন অধ্যাপককে দীর্ঘ সময় আটকে রাখা ও গালিগালাজ করার অভিযোগ ওঠে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে। তাদের মধ্যে এক জনকে ২৪ ঘণ্টার ও বেশি সময় ধরে আটক করা হয়েছিল বলে অভিযোগ।
ছাত্র বিক্ষোভের জেরে গত সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ ব্যারিকেড করে বিক্ষুব্ধ ছাত্রদের আটকানোর চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে জলকামানও ব্যবহার করতে হয় পুলিশকে। যার তীব্র বিরোধিতা করতে দেখা যায় জেএনইউ টিচার্স অ্যাসোসিয়েশনকে।
কিন্তু ওই শিক্ষকদের পাল্টা অভিযোগ, ওই তিন শিক্ষকের সঙ্গে ছাত্রদের দুর্ব্যবহার এবং নক্কারজনক ঘটনা ঘটার পরেও উদাসীন জেএনইউটিএ। এদিন বিবৃতির মাধ্যমে তারা বলেন, " আমাদের সহকর্মীদের প্রতি এমন অসহিষ্ণু ব্যবহার, গালিগালাজ এসব চোখ এড়িয়ে যাচ্ছে জেএনইউটিএর, এর প্রতিবাদে আমরা শিক্ষকরা ১লা নভেম্বর ১৯' থেকে জেএনইউটিএর প্রস্তাবিত সমস্ত পদক্ষেপ থেকে নিজেরাই পদত্যাগ করছি।"
তারা জেএনইউটিএর কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান, " যেখানে শিক্ষকদের স্বার্থেই শিক্ষকদের দ্বারাই জেনএনএউটিএ পরিচালিত হওয়ার কথা, সেখানে এটি নিয়ন্ত্রিত হচ্ছে ছাত্রদের দ্বারা। পাশাপাশি ছাত্রদের দ্বারা শিক্ষক নিগ্রহ, তাদের পরিবারকে ভয় দেখানোর মতো ঘটনাকেও নির্লজ্জের মতো অস্বীকার করছে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশন। এর প্রতিবাদেই আমাদের এই সিদ্ধান্ত।"












Click it and Unblock the Notifications