Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তান্ত্রিকের কথা মেনে আত্মীয়কে সুস্থ করতে 'বলি' ১০ বছরের মেয়ে

অসুস্থ আত্মীয়কে সারাতে এক ১০ বছরের মেয়ের 'বলি' দেওয়া হল। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হোসাহাল্লি এলাকায়। এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।

বেঙ্গালুরু,৬ মার্চ : অসুস্থ আত্মীয়কে সুস্থ করতে এক ১০ বছরের মেয়ের 'বলি' দেওয়া হল। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হোসাহাল্লি এলাকায়। এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।

চতুর্থ শ্রেনীর ছাত্রী আয়েষাকে 'বলি ' দিয়ে তার কাকাকে সুস্থ করে তোলা ছিল এই খুনের উদ্দেশ্য। আর সে জন্যই খুন হল ১০ বছরের আয়েষা। এমনটাই দাবি পুলিশের। ঘটনায় গ্রেফতার হয়েছে আয়েষার কাকা ৪২ বছর বয়সী মহম্মদ ওয়াসিল সহ ৩ জন।

তান্ত্রিকের কথা মেনে আত্মীয়কে সুস্থ করতে 'বলি' হল ১০ বছরের মেয়ে

এক তান্ত্রিকের কথা মত আয়েষার কাকা ধৃত ওয়াসিল এই হত্যার ছক কষেছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ওয়াসিলের আরেক ভাই মহম্মদ রফিক প্যারালিস্টিক স্ট্রোকে ভুগছিলেন। তাঁকে সারিয়ে তোলার জন্য ওই তান্ত্রিত ওয়াসিলকে বলেন কোনও একটি মেয়েকে 'বলি' দিলে মহম্মদ রফিকের রোগ সেরে যাবে। তারপরই ঘটে যায় এই হত্যাকাণ্ড।

আয়েষাকে তার কাকা মহম্মদ ওয়াসিল বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে, হোসাহাল্লির এক সৌধে নিয়ে গিয়ে তন্ত্রসাধনা করে, সেখানে তার গলা কেটে দেয় বলে দাবি পুলিশের। এরপর থেকে আয়েষাকে খুঁজে না পাওয়া গেলে পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। নিজের ওপর থেকে সন্দেহ এড়াতে মহম্মদ ওয়াসিল পরিবারের সঙ্গে পুলিশের কাছে অভিযোগও দায়ের করতে যায় বলে খবর। তারপরই পুলিশি তদন্তে উঠে আসে এই তথ্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+