জেএনইউ কাণ্ডে উপাচার্যের দিকে ভ্রূকুটি কেন্দ্রের! তুলনা টানা হল জামিয়ার ঘটনার
ঘরে বাইরে কোণঠাসা জেএনইউয়ের উপাচার্য জগদেশ কুমার। ক্যাম্পাসে বাম ছাত্র সংগঠন তাঁর পদত্যাগ দাবি করে আন্দোলনের রাস্তায় নেমেছে।
ঘরে বাইরে কোণঠাসা জেএনইউয়ের উপাচার্য জগদেশ কুমার। ক্যাম্পাসে বাম ছাত্র সংগঠন তাঁর পদত্যাগ দাবি করে আন্দোলনের রাস্তায় নেমেছে। ছাত্ররা সরব হয়েছেন ৫ জানুয়ারির রাতে ক্যাম্পাসে মুখোশধারীদের তাণ্ডবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে। অন্যদিকে আবার কেন্দ্রের ভ্রূকুটি গিয়ে পড়েছে উপাচার্যের উপর।

এদিন কেন্দ্রের তরফে একটি বৈঠকে ডাকা হয় জহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য , রেজিস্টার , রেক্টর,প্রোক্টরকে। আর তাঁদের নিয়ে গোটা পরিস্থিতির পর্যালোচনা করেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি বৈঠকে জেএনইউয়ের উপাচার্যকে প্রশ্ন করেন ,কেন এমন পরিস্থিতি সেদিন তৈরি হল! কেন একটু সংবেদনশীলতার সঙ্গে পড়ুয়াদের কথা সেদিন শোনা হয়নি? প্রশ্ন ওঠে, কেন পড়ুয়াদের শারীরিক অবস্থান খোঁজ সমবার সকাল পর্যন্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?
এরপরই জেএনইউ ও জামিয়া বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির প্রসঙ্গ তুলে তুলনা টানা হয়। রমেশ পোখরিয়াল সেই তুলনার সুরে জানান, জামিয়ার পরিস্থিতি সেখানের উপাচার্য অনেক ভালোভাবে সামলেছেন জেএনইউয়ের থেকে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ১৫ ডিসেম্বর রণক্ষেত্রের চেহারা নেয় ক্যাম্পাস। সেই ঘটনায় উপাচার্য নজমা আখতারের ভূমিকার প্রশংসা উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রীর গলায়। ঘটনার প্রসঙ্গত, সংবাদসংস্থা এনআইয়ের খবর অনুযায়ী, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়ে দিয়েছেন যে, যারা এই ঘটনায় দোষী প্রমাণিত হবে, তাগদের বিরুদ্ধ কড়া ব্যবস্থা নিতে কেউ পিছপা হবে না।












Click it and Unblock the Notifications