চড়া বিল থেকে বাঁচতে পারেন আপনিও, প্রধানমন্ত্রী সূর্য ঘর বিদ্যুৎ প্রকল্পে কীভাবে করবেন আবেদন?

লোকসভা ‌ভোটের আগে একের পর এক চমক দিচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। ভোটে সাধারণ মানুষের মন পেতে একের এক উন্নয়নমুখী ও জনদরদী প্রকল্প নিচ্ছে মোদী সরকার। গত ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা চালু করা হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে মোদী জানিয়েছিলেন ৭৫ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের এই প্রকল্পটির লক্ষ্য প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এবং এক কোটি পরিবারকে আলোকিত করা।

বাড়িতেই সৌর বিদ্যুৎ-র মাধ্যমে বাড়িতে ইলেকট্রিক সংযোগের ব্যবস্থা করার কথা ঘোষণা করেছিলেন মোদী। এর মাধ্যমে যেমন ইলেকট্রিক বিলে বড় অংশে সাশ্রয় পাওয়া যাবে তেমনই সুবিধা পাবেন সাধারণ মানুষরা। মোদী উল্লেখ করেছিলেন এই বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য সরকার থেকে ভর্তুকি দেওয়া হবে।

Surya Ghar Muft Bijli Yojana

সরকারি ব্যাঙ্ক থেকে ভারী ছাড়যুক্ত ব্যাঙ্ক ঋণ প্রদান করা হবে, কেন্দ্রীয় সরকার নিশ্চিত করবে যে জনগণের উপর কোনও খরচের বোঝা না পড়ে। প্রধানমন্ত্রী বলেন, যে সমস্ত আবেদনকারী একটি জাতীয় অনলাইন পোর্টালে নাম নথিভুক্ত করবে তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তিনি বলেন, এই স্কিমটিকে তৃণমূল স্তরে জনপ্রিয় করার জন্য,শহরের পৌর সংস্থা এবং পঞ্চায়েতগুলিককে উৎসাহিত করা হবে।

প্রথমেই জেনে নেওয়া যাক কারা এই প্রকল্পের আধিকারী হতে পারবেন? আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।সোলার প্যানেল স্থাপনের জন্য ছাদ সহ একটি বাড়ির মালিকানা থাকতে হবে। সঙ্গে একটি বৈধ বিদ্যুৎ সংযোগ।

স্কিমের সুবিধাভোগীরা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি পাবেন, পাশাপাশি ভারী ছাড়ের ব্যাঙ্ক লোনে অ্যাক্সেস পাবেন, কিন্তু কীভাবে পাবেন এই সুবিধা? প্রথমেই কেন্দ্রীয় সরকারের পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। সেখানে রাজ্যের নাম, বিদ্যুৎ সংস্থার নাম, গ্রাহক নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি দিতে হবে।

ভোক্তা নম্বর ও মোবাইল নম্বর দিয়ে লগ ইন করার পর ছাদে সোলার প্যানেলের আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনার বিদ্যুৎ সংযোগ সংস্থার অনুমোদনের জন্য অপেক্ষা করুন।তার পর অনুমোদিত সংস্থার মাধ্যমে ছাদে সোলার সিস্টেম বসিয়ে নিন। এরপর লেট মিটারের জন্য আবেদন করতে হবে। এরপর বিদ্যুৎ সংযোগ সংস্থার প্রতিনিধিরা আপনার বাড়িতে পরিদর্শনে আসবে। তারা পুরো বিষয়টি পরীক্ষা করে সবুজ সংকেত দেবে এবং সার্টিফিকেট প্রদান করবে।

এরপর ব্যাঙ্কে ঋণের জন্য এই সমস্ত নথি জমা করতে হবে এবং ৩০ দিনের মধ্যে লোন পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+