Vande Bharat Sleeper: বন্দে ভারতের একটা বগি তৈরিতে জানেন কত খরচ! সংখ্যাটা চমকে দেবে
Vande Bharat Sleeper: দিল্লির মসনদে ফের একবার মোদী সরকার। মোদী 3.O সরকারের সমস্ত মন্ত্রীরা বিভিন্ন দফতরের দায়িত্ব নিয়ে নিয়েছেন। রেলমন্ত্রকের দায়িত্বে ফের একবার অশ্বিনী বৈষ্ণবকেই (Ashwini Vaishnaw) দায়িত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী। আর সেই দায়িত্ব নেওয়ার পরেই বড় বন্দে ভারত স্লিপার নিয়ে বড় বার্তা দিলেন রেলমন্ত্রী।
তিনি জানিয়েছেন, আগামী দু'মাসের মধ্যে দেশের রেল ট্র্যাকে ছুটবে Vande Bharat Sleeper। শুধু তাই নয়, আগামী ২০২৯ সালের মধ্যে বন্দে ভারত স্লিপার এবং নন স্লিপার ট্রেন ৩০০ টি ট্রেন চালানো হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী।

- Vande Bharat Sleeper: শেষ মুহূর্তে কাজ চলছে
একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে Vande Bharat Sleeper-এ। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চেন্নাইয়ের কোচ ফযাক্টারিতে চলছে এই ট্রেনের নির্মান কাজ। আর তা সম্পূর্ণ হলেই আগামী দুমাসের মধ্যে এই ট্রেন ট্র্যাকে ছুটবে বলে জানিয়েছেন মন্ত্রী। সূত্রের খবর, ১৫ অগস্টের আগেই রেল Vande Bharat Sleeper এর ট্রায়াল রান শুরু করে দিতে পারে। অন্যদিকে বুলেট ট্রেনের কাজও দ্রুত গতিতে চলছে। রেলমন্ত্রী জানিয়েছেন, বুলেট ট্রেনের ট্র্যাক বসানোর কাজ ৩১০ কিলোমিটার পর্যন্ত হয়ে গিয়েছে।
- Vande Bharat Sleeper: একটি বগির দাম ৮ কোটি টাকা
শুধু Vande Bharat Sleeper নয়, ছোট রুটের মধ্যে Vande Metro চালানোর পরিকল্পনাও নিয়েছে রেল। এই বিষয়েও তথ্য দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী। তিনি জানিয়েছেন, Vande Metro তৈরি হয়ে গিয়েছে। খুব শীঘ্রই ট্রায়াল রান (Vande Bharat Sleeper) শুরু হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে Vande Metro এর একটি বগি তৈরি খরচ প্রায় ১১ কোটি টাকা। অন্যদিকে বন্দে ভারতের একটি বগি তৈরির খরচ ৮ কোটি।
- Vande Bharat Sleeper: ট্রেনে বসছে আধুনিক সিস্টেম
ট্রেনে গতি বাড়ানোর পাশাপাশি যাত্রী সুরক্ষার দিকেও বিশেষ নজর দিচ্ছে রেল (Indian Rail)। 'কবচ' সিস্টেমের পেটেন্ট পেয়েছে রেল। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী। সেই মতো আধুনিক এই সিস্টেম লাগানো হচ্ছে। তবে 'কবচ' লাগানোর আগে ট্রেক এবং স্টেশনে ডেটা সেন্টার তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রেলমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত ৬০০০ কিলোমিটার পর্যন্ত কবচ সিস্টেম লাগানো হয়েছে। আরও ১০ হাজার কিলোমিটারে কাজ চলছে। পাশাপাশি কবচ সিস্টেমকে আরও আধুনিক করকা হচ্ছে বলেও জানান রেলমন্ত্রী।












Click it and Unblock the Notifications