Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indians Deported from US: গত ১৫ বছরে কোন সালে কত অভিবাসী ফেরত পাঠিয়েছে আমেরিকা? রাজ্যসভায় তথ্য পেশ জয়শঙ্করের

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের ফেরানো নিয়ে রাজ্যসভায় কেন্দ্র সরকারের তরফে বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিজের বিবৃতিতে বিদেশমন্ত্রী অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে বলেছেন, ২০১২ সাল থেকে এই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতি মেনে বিমানে করে অভিবাসীদের ফেরানো হয়। এবারও সেটাই করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী ফেরানো নিয়ে এদিন সংসদে বিরোধীরা হট্টগোল করেন। সেই বিষয়ে সরকারের তরফ থেকে নির্দিষ্ট কিছু তথ্য তুলে ধরেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২০০৯ সাল থেকে কোন বছরে কতজন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে তার একটি তালিকা এদিন জয়শঙ্কর তুলে ধরেছেন সংসদে।

s-jaishankar jagdeep dhankhar

২০০৯ সালে ৭৩৪ জন, ২০১০ সালে ৭৯৯ জন, ২০১১ সালে ৫৯৭ জন, ২০১২ সালে ৫৩০ জন, ২০১৩ সালে ৫১৫ জন, ২০১৪ সালে ৫৯১ জন, ২০১৫ সালে ৭০৮ জন, ২০১৬ সালে ১৩০৩ জন, ২০১৭ সালে ১০২৬ জন, ২০১৮ সালে ১১৮০ জন, ২০১৯ সালে ২০৪২ জন, ২০২০ সালে ১৮৮৯ জন, ২০২১ সালে ৮০৫ জন, ২০২২ সালে ৮৬২ জন, ২০২৩ সালে ৬১৭ জন, ২০২৪ সালে ১৩৬৮ জন, ২০২৫ সালে ১০৪ জনকে ফেরত পাঠানো হয়েছে বলে বিদেশমন্ত্রী জানিয়েছেন।

বিদেশমন্ত্রী জয়শঙ্ক জানিয়েছেন, নির্দিষ্ট নিয়ম মেনে জল, খাবার, ওষুধ এবং অন্যান্য সামগ্রীর ব্যবস্থা রেখে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১০৪ জন ভারতীয় অভিবাসীকে মার্কিন সেনাবাহিনীর বিমানে চাপিয়ে ভারতে পাঠানো হয়। সেই বিমানে এসে পৌঁছে পাঞ্জাবের অমৃতসরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+