ইরাকে ভারতীয়র মৃতদেহ উদ্ধার ঘিরে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত

সংসদে আজ কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়েছে, যে ইরাকের মসুলে অপহৃত ৩৯ জন ভারতীয়দের মধ্যে আর কেউই জীবীত নেই। যে তথ্য প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

সংসদে আজ কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়েছে, যে ইরাকের মসুলে অপহৃত ৩৯ জন ভারতীয়দের মধ্যে আর কেউই জীবীত নেই। যে তথ্য প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। ২০১৪ সালে এই ভারতীয়দের ইরাকের মসুল থেকে অপহরণ করা হয়। তারপর থেকে এঁদের খোঁজ না মেলায় বার বার বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে পরিবারের সদস্যরা। অপহৃতদের খোঁজে উদ্য়োগ নেয় বিদেশমন্ত্রকও। বহুদিনের সেই 'খোঁজ' ঘিরে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সামনে আসে এই মৃত্যুসংবাদ।

ইরাকে ভারতীয়র মৃতদেহ উদ্ধার ঘিরে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত

জানা যাচ্ছে , ওই ৩৯ জন ভারতীয়কে হত্যা করে মসুলের বাদুশে কবর দিয়ে দেয় আইএস জঙ্গিরা। যে এলাকা গতবছর জুলাই মাসে জঙ্গি সংগঠন আইএস-এর কাছ থেকে দখল করে নেয় ইরাকি বাহিনী। পরবর্তীকালে সেখান থেকে ভারতীয়দের দেহ উদ্ধার করে ইরাক প্রশাসন। দেহ খুঁজে বার করতে র‌্যাডার -এর ব্যবহার করেছিল ইরাক প্রশাসন। এরপর দেহগুলি পাওয়া গেলে ভারত থেকে মৃতদের পরিবারকে ডিএনএ নমুনা পাঠাতে বলা হয়। যার মাধ্যমে শনাক্ত করার কাজ শুরু হয়।যদিও মৃত্যু সংবাদ ঘিরে ক্ষোভ রয়েছে মৃতের পরিবারের তরফে।

এর আগে, গতবছর জুলাই মাসে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছিলেন , যতক্ষণ না নিশ্চিত হওয়া যাচ্ছে মৃতদেহের বিষয়ে, ততক্ষণ পর্যন্ত অপহৃত ভারতীয়দের নিয়ে কোনও তথ্য প্রকাশ কার যাবে না। এদিন সংসদে, ভারতীয় শ্রমিকদের মৃত্যু সংবাদ পেশ করার পাশাপাশি তিনি জানান, বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিং ইরাক থেকে নিহত ভারতীয়দের দেহ নিয়ে আনার জন্য রওনা হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+