নির্বাচন কমিশনের ফর্ম ২৬! অনেক প্রার্থীর কাছে বিভীষিকার মতো
গত সপ্তাহে আইনমন্ত্রকের তরফে প্রার্থীদের গত পাঁচবছরের ইনকাম ট্যাক্স রিটার্ন প্রকাশ বাধ্যতামূলক করেছে।
গত সপ্তাহে আইনমন্ত্রকের তরফে প্রার্থীদের গত পাঁচবছরের ইনকাম ট্যাক্স রিটার্ন প্রকাশ বাধ্যতামূলক করেছে। এছাড়াও তাদের সম্পত্তির বিস্তারিত দেওয়ার কথাও বলা হয়েছে। এটা সম্ভব হয়েছে ফর্ম ২৬-এর সংশোধনীর ফলে। ভারতের নির্বাচন কমিশনের তরফে আইনমন্ত্রকের কাছে চিঠি দেওয়া হয়েছিল।

ফর্ম ২৬ কী ?
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীকে ফর্ম ২৬ জমা দিতে হয়। যাতে থাকে সম্পদ, দায়, শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক অভিযোগ, সরকারের ঘরে যদি কোনও বকেয়া থেকে থাকে তারও হিসেব জানাতে হয়। মনোনয়নপত্রের সঙ্গে এই হলফনামা দিতে হয়। কমিশনার কিংবা ফার্স্টক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে শপথও নিতে হয়।

কী পরিবর্তন ?
আগে প্রার্থীদের শেষ আয়কর রিটার্ন দাখিল করলেই চলত। বিদেশে কোনও সম্পত্তির হিসেব চাওয়া হত না। কিন্তু ২৬ ফেব্রুয়ারির নোটিফিকেশন অনুযায়ী, বিদেশি ব্যাঙ্কে কোনও অর্থ গচ্ছিত থাকলে, তার বিস্তারিত দিতে হবে। বিদেশে থাকা সম্পত্তির বিস্তারিত দিতে হবে। একইসঙ্গে শেষ ৫ বছরের আয়কর রিটার্ন জমা দিতে হবে।

কেন এই বিস্তারিত তথ্য জমা দিতে হবে ?
ফর্ম ২৬-এর অন্তর্ভুক্তি ভোটারকে তাদের সিদ্ধান্ত নিয়ে সাহায্য করবে। হলফনামায় ক্রিমিনাল অ্যাকটিভিটিস সম্পর্কে ভোটার জানতে পারবেন। এছাড়াও ৫ বছরে সাংসদের আয় কীভাবে বাড়ল তারও একটা ধারণা পাওয়া যাবে।

কখন এবং কীভাবে প্রযুক্ত ?
আদালতের নির্দেশের পরে ২০০২-এর ৩ সেপ্টেম্বর এই ফর্ম ১৬ অন্তর্ভুক্ত করা হয়েছিল। ল কমিশনের ১৭০ তম রিপোর্ট প্রকাশিত হওয়ার পর এর উদ্যোগ নেওয়া হয়েছিল। সরকার সুপারিশ নিয়ে আগ্রহী না থাকায় দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। ২০০২-এর ২৮ জুন নির্বাচন কমিশন আদালতের রায়
কার্যকরী করতে নির্দেশমানা জারি করে।

হলফনামায় মিথ্যা বললে কী হবে ?
এটা ধরে নেওয়া হয়, একজন প্রার্থী সম্পূর্ণ হলফনামা জমা দেবেন। রিটার্নিং অফিসার ফর্ম ২৬ পরীক্ষা করবেন। এক্ষেত্রে মনোনয়নপত্র বাতিলও হয়ে যেতে পারে। হলফনামার সঙ্গে পরে পাওয়া তথ্যের তফাত থাকলে, নির্বাচিত প্রার্থীর নির্বাচন অবৈধও ঘোষণা করা হতে পারে।

এখনও পর্যন্ত কতজন শাস্তি পেয়েছেন?
ইতিমধ্যেই বিহারের সাসারাম থেকে নির্বাচিত বিজেপি সাংসদ ছেদি পাসোয়ানকে ২০১৬-তে শাস্তি দিয়েছে পটনা হাইকোর্ট। এই নেতা নিজের বিরুদ্ধে থাকা ক্রিমিনাল কেসে সম্পর্কে বিস্তারিত দেননি।












Click it and Unblock the Notifications