অসমে বন্যার বিভীষিকা কাটাতে কীভাবে সাহায্য করছে এয়ারটেল
অবিরাম বর্ষণের জেরে বন্যায় বিপর্যস্ত অসম। প্রচুর জেলা এখনও জলের তলায়, ক্ষতিগ্রস্ত বহু পরিবার। উত্তর-পূর্বের এই রাজ্যে ত্রাণকার্যে সাহায্য করতে অসমের অগ্রণী মোবাইল অপারেটর এয়ারটেল এবং তার নেটওয়ার্কের
অবিরাম বর্ষণের জেরে বন্যায় বিপর্যস্ত অসম। প্রচুর জেলা এখনও জলের তলায়, ক্ষতিগ্রস্ত বহু পরিবার। উত্তর-পূর্বের এই রাজ্যে ত্রাণকার্যে সাহায্য করতে অসমের অগ্রণী মোবাইল অপারেটর এয়ারটেল এবং তার নেটওয়ার্কের টিমগুলি দিনরাত বিরামহীন ভাবে কাজ করে চলেছে।
অসমের বর্তমান পরিস্থিতি
যদিও জলের স্তর নামতে শুরু করেছে, তা সত্ত্বেও অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী, ১২টি জেলার২৬৮টি গ্রামের ১,৬৫,৭৫৩ জন মানুষ এখনও বন্যার কবলে। এখনও পর্যন্ত ৯১ জনের মৃত্যুর খবর এসেছে এবং মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে।
বর্তমানে ৬১৫টি ত্রাণ শিবিরে ৯৯,০০০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, ১২টি জেলায় ত্রাণ শিবির খোলা হয়েছে। পাঁচটি জেলায় ত্রাণ সামগ্রী বণ্টনের কেন্দ্র গড়ে তোলা হয়েছে। বিভিন্ন জগতের সেলেব এবং কর্পোরেট সংস্থাগুলি সাহায্য করতে এগিয়ে এসেছে।
যোগাযোগ নিশ্চিত করা
বন্যায় ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজ্যের বহু মানুষ বর্তমানে গৃহহীন। এঁদের মধ্যে অনেকেই নিজেদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগটুকুও করে উঠতে পারেননি। বন্যা কবলিত এলাকায় এলটিই-৯০০ প্রযুক্তির সাহায্যে নেটওয়ার্ক সংযোগ সুনিশ্চিত করছে এয়ারটেল, আপনি ঘরের ভিতর আটকে পড়লেও এই প্রযুক্তি দেবে অটুট নেটওয়ার্ক সংযোগ। ।
ভারতের বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা রাজ্যের ৩০টি জেলার উপভোক্তাদের বিনামূল্যে কল এবং ডেটার বাড়তি সুবিধা দিচ্ছে। বন্যা কবলিত অঞ্চলের প্রিপেড এবং পোস্টপেড উপভোক্তারা এই বাড়তি সুবিধা নিতে পারবেন।
সংযুক্ত থাকা

উপভোক্তারা যাতে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, সেই লক্ষ্যে এয়ারটেল বিনামূল্যে টক টাইম এবং ১০০এমবি থেকে ৫জিবি পর্যন্ত থ্রিজি/ফোরজি ডেটা দেওয়ার কথা ঘোষণা করেছে। এই সুবিধাগুল পাওয়ায় প্রিপেড ব্যবহারকারীদের রিচার্জ করার জন্য দৌড়তে হবে না। পোস্ট-পেড উপভোক্তাদের জন্য বিল জমার তারিখ বাড়ানো হয়েছে।
"অসমের অগ্রণী মোবাইল অপারেটর এবং দায়িত্বশীল কর্পোরেট নাগরিক হিসেবে আমরা সরকার এবং প্রশাসনের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিয়েছি এবং একইসঙ্গে এটাও সুনিশ্চিত করছি যাতে এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাজ্যবাসী যেন যোগাযোগ বিচ্ছিন্ন না হয়ে পড়েন," বলেছেন শোভন মুখোপাধ্যায়, চিফ অপারেটিং অফিসার (সিওও) উত্তর পূর্ব এবং অসম, ভারতী এয়ারটেল-।
এয়ারটেল- বিপদের সময়ের বন্ধু













Click it and Unblock the Notifications